ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ ও ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে সাভার ও আশুলিয়ায় বিক্ষোভ করেছেন তৈরি পোশাকশ্রমিকেরা। বিক্ষোভের পরিপ্রেক্ষিতে শিল্পাঞ্চলের প্রায় ১৭৭টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।
তিনি জানান, দিনের বিভিন্ন সময়ে সাভার ও আশুলিয়া এলাকায় মোট ১৭৭টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।









