বাংলাদেশি দক্ষ কর্মীদের, বিশেষ করে জাপানে, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে মুন্সি এন্টারপ্রাইজ লিমিটেড (MEL) ও জাপানভিত্তিক ফোর্থ ভ্যালি কনসিয়ার্জ করপোরেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন MEL-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব রাকিব মো. ফখরুল (রকি), ফোর্থ ভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ইয়োহেই শিবাসাকি এবং নির্বাহী পরিচালক মিস আকি তাকেদা। এ সময় সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন জনাব শিনইচি তানাকা।

এই সহযোগিতার আওতায় মুন্সি ট্রেনিং একাডেমির (MTA) মাধ্যমে জাপানি ভাষা প্রশিক্ষণ (N4/N3) ও কারিগরি দক্ষতা উন্নয়ন এবং জাপানের স্পেসিফায়েড স্কিলড ওয়ার্কার (SSW) কর্মসূচির অধীনে বাংলাদেশি কর্মী নিয়োগ ও জাপানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। উভয় প্রতিষ্ঠান প্রশিক্ষিত বাংলাদেশি কর্মীদের জাপানি নিয়োগদাতাদের সঙ্গে সংযুক্ত করতে দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণের লক্ষ্য ব্যক্ত করেছে।