ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে বদলি ও পদায়ন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লেখ করা কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে।

রোববার (১৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ রদবদল করা হয়। আদেশ অনুযায়ী, কর্মকর্তাদের প্রশাসন, ট্রাফিক, অপারেশনসহ বিভিন্ন বিভাগে পদায়ন করা হয়েছে।

একই আদেশে সহকারী পুলিশ কমিশনার মো. শামসুল আলম খানের আগের একটি বদলির আদেশ বাতিল করা হয়েছে। আদেশে বলা হয়েছে, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

ডিএমপিতে ৯ সহকারী পুলিশ কমিশনারের বদলি