রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ফয়সাল ও সুকুমার হালদার।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় আদালত প্রাঙ্গণে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়। পাশাপাশি তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।