
দূরবীন ডেস্ক


পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরি এবং প্লাস্টিক বর্জ্য কমানোর লক্ষ্য নিয়ে ‘কুমারিকা সেভ দ্য নেচার’ সম্প্রতি মিশন গ্রিন বাংলাদেশ-এর ভাংড়ি মামা প্রজেক্টের সাথে যৌথভাবে আয়োজন করে একটি ব্যতিক্রমী পরিবেশবান্ধব ক্যাম্পেইন।
এই উদ্যোগে অংশগ্রহণকারীরা প্রত্যেকে মাত্র ৫টি খালি প্লাস্টিকের বোতল জমা দিয়ে পেয়েছেন একটি গাছের চারা এবং কুমারিকা’র পক্ষ থেকে আকর্ষণীয় গিফট। ছোট একটি সচেতন পদক্ষেপের মাধ্যমে প্লাস্টিক রিসাইক্লিং এবং সবুজায়নে অংশ নেওয়ার এই সুযোগ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
ক্যাম্পেইনটি গত ২১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ও টিএসসি এলাকায়, ২২ জুন ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে এবং ৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা হল গেটে অনুষ্ঠিত হয়।
তিনটি আয়োজন মিলিয়ে ১,৪০০’র বেশি শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তাদের কাছ থেকে সংগ্রহ করা হয় ৭ হাজারেরও বেশি সিঙ্গেল-ইউজ প্লাস্টিক, যা মিশন গ্রিন বাংলাদেশ-এর মাধ্যমে রিসাইক্লিয়ের জন্য পাঠানো হয়েছে। একইসঙ্গে অংশগ্রহণকারীদের মাঝে বিতরণ করা হয়েছে ১,৪০০’র বেশি পরিবেশবান্ধব গাছ। পুরো ক্যাম্পেইনটি অনলাইন ও অফলাইন মিলিয়ে ৫ লাখেরও বেশি মানুষের কাছে পৌঁছেছে, যা পরিবেশ সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
হেমাস গ্রুপের একটি দায়িত্বশীল ব্র্যান্ড হিসাবে ‘কুমারিকা’ শুরু থেকেই প্রাকৃতিক যত্ন নিয়ে কথা বলে আসছে। এরই ধারাবাহিকতায় পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে কুমারিকা’র উদ্যোগ ‘সেভ দ্য নেচার’।
ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ এবং টেকসই আগামী গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে কুমারিকা।
দেশে হাম পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৮ শিশু।
বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও প্রয়োজনীয় জ্বালানির অভাবে তা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। এমন পরিস্থিতিতে সাময়িক ঘাটতি মেটাতে গ্যাস আমদানির পাশাপাশি দেশীয় গ্যাস অনুসন্ধান, সৌরবিদ্যুৎ উৎপাদন এবং জ্বালানি মজুত বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।


ইংল্যান্ড সফরের শুরুতেই বড় ধাক্কা খেল পাকিস্তান ক্রিকেট দল। হেডিংলিতে সিরিজের প্রথম টেস্টে টস হেরে নয়, বরং টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। ব্যাট করতে নেমেই দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে সফরকারীরা।
দেশে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে কোনো ধরনের আইনি প্রতিবন্ধকতা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।