

বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহ। মৃত্যুর প্রায় তিন দশক পরও তাঁকে ঘিরে দর্শকের আগ্রহ কমেনি। বরং তাঁর রহস্যময় মৃত্যুকে ঘিরে প্রশ্ন ও বিতর্ক এখনো আলোচনায়। আর এই বিতর্কের মধ্যেই একসময় প্রকাশিত হয়েছিল তাঁকে নিয়ে লেখা একটি বই যেটি বাজারে আসার কয়েক দিনের মধ্যেই নিষিদ্ধ হয়ে যায়।
বইটির নাম ‘সালমান শাহ, নক্ষত্রের আত্মহত্যা’। সাংবাদিক রবি আরমানের লেখা বইটি ১৯৯৭ সালে প্রকাশিত হয়। প্রকাশের পরপরই বইটি চলচ্চিত্রপ্রেমী ও সালমান ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করে। তবে বইয়ের নাম এবং এর ভেতরে সালমান শাহর মৃত্যুকে ‘আত্মহত্যা’ হিসেবে উল্লেখ করাই পরে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
বইটি প্রকাশের পর আপত্তি জানান সালমান শাহর মা নীলা চৌধুরী। তাঁর অভিযোগ ছিল, বইটিতে সালমানের মৃত্যু নিয়ে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় তিনি বইটির লেখক ও প্রকাশকের বিরুদ্ধে আদালতে মামলা করেন।
পরবর্তীতে আদালত বইটির বিক্রি ও বিতরণের ওপর নিষেধাজ্ঞা দেন। বাজারে থাকা কপিগুলোও বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়। ফলে প্রকাশের অল্প সময়ের মধ্যেই বইটির স্বাভাবিক বাজারজাতকরণ বন্ধ হয়ে যায়।
তৎকালীন কয়েকজন সিনিয়র বিনোদন সাংবাদিকের ভাষ্য অনুযায়ী, সালমান শাহর মৃত্যুর ক্ষেত্রে ‘আত্মহত্যা’ শব্দটি ব্যবহার করাই তাঁর পরিবারের আপত্তির অন্যতম প্রধান কারণ ছিল। কারণ নীলা চৌধুরী বরাবরই দাবি করে আসছেন, তাঁর ছেলে আত্মহত্যা করেননি; বরং তাঁকে হত্যা করা হয়েছে।
বইটির প্রচারে দাবি করা হয়েছিল, এতে সালমান শাহর ব্যক্তিজীবনের নানা অজানা অধ্যায়, চলচ্চিত্র ক্যারিয়ার এবং তাঁর মৃত্যুকে ঘিরে বিভিন্ন ঘটনার কথা উঠে এসেছে। স্বাভাবিকভাবেই বইটি প্রকাশের পর পাঠকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল।
তবে আদালতের নিষেধাজ্ঞার পর বইটির প্রচার ও বিক্রি বন্ধ হয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে বইটির কপি আরও দুর্লভ হয়ে ওঠে।
সালমান শাহর মৃত্যু নিয়ে বিতর্ক আজও থামেনি। আর সেই দীর্ঘ আলোচনার ইতিহাসে সাংবাদিক রবি আরমানের লেখা ‘সালমান শাহ, নক্ষত্রের আত্মহত্যা’ আজও রয়ে গেছে একটি বিতর্কিত ও বহুল আলোচিত বই হিসেবে।
নানা কর্মসূচির মধ্য দিয়ে শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শেরপুর সদর উপজেলা বিএনপি ও শহর বিএনপির আয়োজনে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজারসংলগ্ন পাইটাল বাড়ি এলাকায় বরমী ব্রিজ ও সড়ক অধিগ্রহণের টাকা নিয়ে হয়রানি, চাঁদাবাজি ও হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় পাইটাল বাড়ির ভুক্তভোগী এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
রাজধানীর পরিচিত গ্যাজেট শপ কেআরওয়াই ইন্টারন্যাশনাল (KRY International)-এর বিরুদ্ধে গ্রাহককে নতুন বলে পূর্বে অ্যাক্টিভেটেড এবং ব্যবহৃত ফোন বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। শাহারিয়ার মনির অর্নব নামের এক ক্রেতা প্রতিষ্ঠানটি থেকে একটি মোটোরোলা এজ ৭০
বাড়ির চারপাশে কাঁটাতারের বেড়া। বের হওয়ার স্বাভাবিক পথটুকুও নেই। ঘর থেকে বাইরে যেতে হলে মই দিয়ে দেয়াল টপকাতে হয়। এর মধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ ও পানির সংযোগ। রাত নামলেই বাড়ে আতঙ্ক—কখন না আবার বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় বসতঘর।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।