

সারাবিশ্বে দিন দিন বায়ু দূষণ ভয়াবহ রূপ ধারণ করছে। পরিস্থিতি যে কতটা মারাত্মক হয়ে উঠছে তা বোঝা যায় সম্প্রতি প্রকাশ হওয়া আইকিউআরের রিপোর্ট থেকে।
সুইস সংস্থা আইকিউএয়ারের রিপোর্টে যে তথ্য উঠে এসেছে তা রীতিমতো চাঞ্চল্যকর। সংস্থাটি জানিয়েছে, গোটা পৃথিবীর শীর্ষ একশটি দূষিত শহরের তালিকায় ৬৩টিই হলো ভারতের।
শুধু তাই নয় রিপোর্টে দাবি করা হয়েছে ভারতের গড় বায়ু দূষণ ৫৮.১ মাইক্রোগ্রামস প্রতি কিউবিক মিটার, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া স্ট্যান্ডার্ডের ১০ গুণেরও বেশি। পাশাপাশি ভারতের কোনও শহর বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া মান ছুঁতেই পারেনি।
২০২১ সালে বিশ্বের ১১৭টি দেশ, অঞ্চল ও ভূখণ্ড এবং ৬ হাজার ৪৭৫টি শহরের বায়ুর মান বিশ্লেষণ করে এই তালিকা প্রকাশ করে সুইজারল্যান্ড ভিত্তিক দূষণ প্রযুক্তি সংস্থা আইকিউএয়ার।
দূষিত ১০০ শহরের তালিকায় ভারতের ৬৩টির অর্ধেকের বেশিই হরিয়ানা এবং উত্তরপ্রদেশে অবস্থিত। ভিওয়াড়ি, গাজিয়াবাদ এবং দিল্লি ছাড়াও প্রথম ১৫-তে রয়েছে জৌনপুর, নয়দা, বাহয়ালপুর, বাগপত, হিসার, ফরিদাবাদ, গ্রেটার নয়দা এবং রোহতক।
ভারতের ছয়টি মেট্রো সিটি- দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদের মধ্যে একমাত্র চেন্নাইতেই গত এক বছরে দূষণের মাত্রা বাড়েনি। গত এক বছরে খারাপ থেকে অতি খারাপ দূষণের হিসেবে দিল্লিকে দেখা গেছে ১৬৮ দিন, কলকাতায় ৮৪ দিন এবং মুম্বাইতে ৩৯ দিন।
আইকিউএয়ার বলছে , ২০২১ সালে বিশ্বের কোনো দেশই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশিত বায়ুমানের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মো. ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের তাহমিনা আক্তার মীম। দুজনেই বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে আগামীকাল ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ আগস্ট ২০২৬ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মুসলমানদের কাছে দিনটি শুধু একটি ধর্মীয় আয়োজন নয়; বরং প্রিয় রাসুল (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা, তাঁর মহান জীবন ও আদর্শ স্মরণ এবং মানবতার জন্য তাঁর রেখে যাওয়া শিক্ষাকে নতুন করে হৃদয়ে ধারণ করার বিশেষ দিন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
পোল্ট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রতিবাদ এবং ডিমের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রান্তিক খামারিরা। পরে বিক্ষুব্ধ খামারিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
আগামীকাল ২৬ আগস্ট বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে দিনটি ধর্মীয় মর্যাদায় পালন করবেন মুসলিমরা। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে নানা ধর্মীয় কর্মসূচি।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।