ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি:খাগড়াছড়ি জোনের ব্যবস্থাপনায় পবিত্র রমজান উপলক্ষ্যে খাগড়াছড়ি স্থানীয়দের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ ২০২৪ইং) সকাল ১১ টায় খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান এর উপস্থিতিতে স্থানীয় প্রায় ৪০০টি পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।খাগড়াছড়িএসময় খাগড়াছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল, খাগড়াছড়ি জোন কোম্পানী কমান্ডার ক্যাপ্টেন ইজাজ আহমেদ সাজিন, জোন এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন তানজিম ফাহিম হিমেল, জোন ক্যাপ্টেন মাহফুজুল ইসলাম উপস্থিত ছিলেন। উপহার সামগ্রীর মধ্যে ছিলো - চাল, মুড়ি, ছোলা, চিনি, ডাল, সেমাই এবং নুডলস। জানা যায়, সর্বমোট ৩ লক্ষ ২০ হাজার টাকার ইফতার সামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি জোন। খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান জানান, পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির নিদর্শন স্বরূপ খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক এই ধরনের কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যহত রাখবে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক সাথে থাকবো এবং একে অপরকে সহায়তা করবো। ঈদের আগ মুহুর্তে খাগড়াছড়ি জোনের এই ধরনের উদ্যোগে স্থানীয়রা অত্যন্ত আনন্দিত।
রমজান উপলক্ষে সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের ইফতার সামগ্রী বিতরণ
হেড অফ ডিজিটাল মিডিয়া







