সারাদেশ


রাজবাড়ীতে মোবাইলকোর্টে রাবেয়া ব্রিকসের কার্যক্রম বন্ধ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২০ মার্চ ২০২৪, ০৪:২৬ অপরাহ্ন, বুধবার

রাজবাড়ীতে মোবাইলকোর্টে রাবেয়া ব্রিকসের কার্যক্রম বন্ধ
সোহাগ মিয়া, রাজবাড়ী : রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকা এলাকায়  হাইকোর্টের আদেশ অমান্য করে পরিচালিত মেসার্স আর এন্ড বি(রাবেয়া ব্রিকস) এর যাবতীয় কার্যক্রম বন্ধ করেছে মোবাইল কোর্ট।
মঙ্গলবার (১৯শে মার্চ) বিকালে অভিযানের নেতৃত্ব দেন  উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হাসিবুল হাসান।
এ সময় পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ সাঈদ আনোয়ার ও সহকারী পরিচালক জনাব মোঃ হারুন-অর রশীদ উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার ভূমি মো হাসিবুল হাসান বলেন , ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ লঙ্ঘনের দায়ে এবং হাইকোর্টের নির্দেশনা মোতাবেক ইটভাটাটির যাবতীয় কার্যক্রম বন্ধ করাসহ ফায়ার সার্ভিসের সহায়তায় পানি নিক্ষেপ করে ভাটার আগুন সম্পূর্ণ নিভানো হয়। এছাড়াও ভাটাটি পরিচালনা না করার বিষয়ে ইটভাটার কর্তৃপক্ষের নিকট হতে মুচলেকা গ্রহণ করা হয়।

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড

কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা

বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।

আকিজ সিরামিকস এর আরো ৩ টি নতুন এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন

দেশের শীর্ষস্থানীয় সিরামিক টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় আরও তিনটি নতুন এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেছে। গ্রাহকদের আরও কাছে পৌঁছানো এবং উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে এসব শোরুম চালু করা হয়েছে।