
আইপিএলের ৫৬তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫২ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডারস। খেলায় টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল মুম্বাই অধিনায়ক রোহিত সারমা।
কলকাতার ব্যাটিংয়ের সূচনা ছিল চমৎকার। ভেঙ্কাতেশ আইয়ের ও রাহানে ওপেনিংয়ে গড়ে ৫০ রানের জুটি। তবে পাওয়ার প্লের শেষ ওভারে দলীয় রান ৬০’এ ভেঙ্কাতেশকে হারায় কলকাতা।
ভেঙ্কাতেশ প্যাভিলিয়নে ফিরে গেলে রানের গতি কমে যায় কলকাতার। ১১তম ওভারে কুমারের কাছে পরাজিত হন রাহানে। নিতেশ রানার ব্যাটে রানের গতি ফিরলেও একের পর এক সঙ্গি হারাতে থাকেন তিনি। জসপ্রীত বুমরাহর বোলিঙ্গের কোন জবাব খুঁজে পাচ্ছিল না কলকাতার ব্যাটসম্যানরা। নিতেস রানা, আন্দ্রে রাসেল, কামিন্স, সেল্ডন জেক্সন ও নারিনকে একাই প্যাভিলিয়নে ফেরান বুমরাহ। রিঙ্কু সিং অপরাজিত থেকে দলীয় রান নিয়ে যান ১৬৫তে।
১৬৬ রানের লক্ষ্যে নেমে শুরুতেই অধিনায়ক রোহিত সারমাকে হারায় মুম্বাই। ইশান কিশান দলের ভার ধরলেও অপর প্রান্তে ছিল সঙ্গির অভাব। দলীয় রান ১০০ তে ৪৩ বলে ৫১ করা ইশানকে আউট করেন কামিন্স। এরপর শুরু হয় মুম্বাইয়ের ব্যাটিং বিপর্যয়। কামিন্স, রাসেল, সাউদির বল ও কলকাতার দারুণ ফিল্ডিংয়ের কাছে মাত্র ১১৩ রানে গুটিয়ে যায় মুম্বাইয়ের ইনিংস। বুমরাহ তার ৪ ওভারে ১০ রান দিয়ে ৫ উইকেট নেয়ায় অসাধারণ বোলিং পারফোরমেন্সের জন্যে ম্যাচ সেরা হন তিনি।



