Ad

বাংলাদেশে নির্মান হচ্ছে এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল ক্রিকেট স্টেডিয়াম।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_08_29T20_16_50_221Z
Durbin News

দেশের চলমান ডলার সংকটের মধ্যে আশার আলো দেখাচ্ছেন প্রবাসীরা। চলতি মাসের প্রথম ২৫ দিনেই ১৭২ কোটি ৯৩ লাখ ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন তারা। সম্প্রতি আমদানি ব্যয় বেড়ে যাওয়া এবং ডলারের অভ্যন্তরীণ প্রবাহ কমে যাওয়ার কারণে সংকট চলছিলো ডলারের বাজারে। এমন অবস্থায় আবারো ইতিবাচক ধারায় ফিরেছে প্রবাসী আয়। যা সুখবর হিসাবে ভাবা হচ্ছে দেশের অর্থনীতি এবং মূদ্রাবাজারের জন্য। সম্প্রতি ডলারের বাজার অস্থিতিশীল হওয়া শুরু করলে রেমিটেন্স বাড়াতে বিভিন্ন ধরণের উদ্যোগ গ্রহন করে বাংলাদেশ ব্যাংক। এরপর নানা রকম সুবিধা দেওয়ার কারণে বৈধ চ্যানেলের প্রবাসী আয় বৃদ্ধি পেয়েছে। এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে জানা গেছে, চলতি আগস্ট মাসের শুরু থেকে পচিশ তারিখ পর্যন্ত প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এসেছে প্রায় এক দশমিক ৭৩ বিলিয়ন মার্কিন ডলার। প্রতি ডলারে ৯৫ টাকা হিসাব করে বাংলাদেশি মুদ্রায় এর পরিমান প্রায় ১৬ হাজার ৪২৯ কোটি টাকা। আগস্ট মাসের প্রথম পচিশ দিনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এই সময়ে প্রতিদিন গড়ে প্রায় সাত কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। শেষ কয়েকদিন এই ধারা অব্যাহত থাকলে পুরো আগস্ট মাসের রেমিটেন্স হতে পারে ২১৪ কোটি ডলারের মতো। এমনটাই জানা গেছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে থেকে। এই সম্ভাবনা বাস্তবায়িত হলে রেমিটেন্স এর রেকর্ড হবে চলতি মাসে। বাংলাদেশ ব্যাংকের পচিশ দিনের পরিসংখ্যান অনুযায়ী, রেমিটেন্স আনার ক্ষেত্রে সরকারি ব্যাংকের ভুমিকা খুব বেশি জোরালো নয়। এই সময়ে আসা ১৭২ কোটি ৯৩ লাখ ডলারের মধ্যে পাঁচটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এসেছে ৩১ কোটি ৫০ লাখ ডলার। যা একটি বেসরকারি ব্যাংকের মাধ্যমে আসা রেমিটেন্স থেকেও কম। বরাবরের মতো এই সময়ের মধ্যেও সবচেয়ে বেশি রেমিট্যান্স এনেছে ইসলামী ব্যাংকের। বেসরকারি খাতের এ ব্যাংকটির মাধ্যমে ৩৫ কোটি ৬২ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এরপরে দ্বিতীয় স্থানে রয়েছে সরকারি মালিকানাধীন অগ্রণী ব্যাংক। এই ব্যাংকের মাধ্যমে দেশে এসেছে ১১ কোটি ডলারের রেমিটেন্স।বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দেশের রেমিটেন্স এর প্রায় এক তৃতীয়াংশ আসছে বেসরকারি ব্যাংক গুলোর মাধ্যমে। গত পচিশ দিনে এর পরিমান ১৩৮ কোটি ৬৯ লাখ মার্কিন ডলার।অপরদিকে, সরকারের বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে দুই কোটি ১০ লাখ ডলারের রেমিটেন্স। তবে ছয়টি ব্যাংকের মাধ্যমে কোন রেমিটেন্স পাঠাননি প্রবাসীরা। এর মধ্যে রয়েছে বিডিবিএল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বিদেশি মালিকানাধীন ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।গত জুলাই মাস থেকে ভালো অবস্থানে রয়েছে দেশের রেমিটেন্স প্রবাহ। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী জুলাইয়ে আসা রেমিটেন্স এর পরিমান প্রায় ২০৯ কোটি মার্কিন ডলার। যা এর আগের মাস থেকে প্রায় ২৬ কোটি ডলার বেশি। বেশ কয়েক বছর ধরেই দেশের রেমিটেন্স প্রবাহে উর্ধ্ব গতি দেখা যাচ্ছিলো। কিন্তু গত অর্থবছরে হঠাৎ করে রেমিটেন্স আয় কমে যায় প্রায় সাড়ে তিন বিলিয়ন মার্কিন ডলার। তবে চলতি বছরের ধারা অনুযায়ী আবারো প্রবাসী আয় বৃদ্ধির প্রত্যাশা করছেন বিশ্লেষকরা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad