চট্টগ্রামেও বৃষ্টি বাঁধা! প্রথম টি-টোয়েন্টিতে ১৯.২ ওভারে বাংলাদেশের ইনিংস থামলো ২০৭ রানে!
হেড অফ ডিজিটাল মিডিয়া


চট্টগ্রামে আইরিশদের বিপক্ষে টসে হেরে ব্যাটিং এ নেমে চার ছক্কার তান্ডব চালিয়েছেন লিটন-রণিরা। পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে রেকর্ড ৮১ রানের পাহাড়সম রান তুলেন দুই ওপেনার রণি তালুকদার ও লিটন কুমার দাস।৯৭ রানের ওপেনিং জুটি ভাঙ্গার আগে লিটনের ব্যাট থেকে আসে ৪৭ রান। লিটন ফিফটি মিস করলেও আট বছর পর দলে ফেরা রণি তালুকদার তুলে নেন ক্যারিয়ারের প্রথম ফিফটি। ব্যাক্তিগত ৬৭ রানের ইনিংসে ছিল ৭ টি চার ও ৩ টি দৃষ্টি নন্দন ছয় এর মার!শেষ দিকে শামীম হোসেন পাটোয়ারীর ২০ বলে ৩০ রানের ইনিংসের উপর ভর করে ১৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৭ রানের বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ।টি-টোয়েন্টিতেও আইরিশদের তুলোধুনো করার ব্যাপারটি হয়তো ভালোভাবে নেয় নি প্রকৃতি। তাই ইনিংসের ৪ বল হাতে থাকতেই সাগরিকার পাড়ের এই মাঠে হানা দিয়েছে বৃষ্টি।এ রিপোর্ট লেখা পর্যন্ত আপাতত খেলা বন্ধ রয়েছে।


