Ad

স্পিনারদের নীল ক্ষেতে পেসারদের রাজত্ব!!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
taskin-ahmed-afp-1167437-1669891496
Durbin News

স্পিনারদের নীলক্ষেতে পেসাররা এখন বিচরন করছে, এক দশক আগেও যা ভাবা ছিল অসম্ভব সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে তাসকিন এবাদত হাসান মাহমুদরা।হাতুরু সিংহের আসার পর বদলেছে ড্রেসিং রুমের পরিবেশ, বদলেছে খেলার ধরন। প্রেস ব্রিফিংয়ে তাসকিন বলেছেন আমরা এখন আক্রমণাক্ত ক্রিকেট খেলছি, আমাদের সব ধরনের স্বাধীনতা দেওয়া হয়েছে। বাদ পড়ার ভয় থেকে সরে এসে এখন ভয়ডরহীন ক্রিকেট খেলছেন সবাই। সবার ভিড়েও পেসার দের উন্নতিটা চোখে পড়ার মতো, কোন নির্দিষ্ট জনের নাম বলার সুযোগ নেই। টিকে থাকার লড়াই রেখে, এখন সময় পার্ফমেন্সের। সদ্য পারফর্মারদের ভিড়ে জাতীয় দলের বাইরে যারা, তারাই তো নিজেদেরকে হারিয়ে খুঁজছেন।এইতো সাইফুদ্দিনের কথা, বাংলাদেশের প্রক্ষাপটে মিস্টার বোলিং অলরাউন্ডার ঠিক মত ব্যাটিংয়ের সুযোগ পান না তবে বোলিংয়ে বড় একটা জায়গা জুড়ে ছিলেন, জাতীয় দলের ভাবনাতেও ছিলেন বড় অক্ষরে । তবে ইনজুরি আর পারফরম্যান্স তাকে বেশ কিছুটা আড়াল করেছিল। আড়াল থেকে নজরে আসতে বেছে নিয়েছেন ডিপিএল। নিজেকে প্রমাণ করতে ঘাম ঝরাচ্ছেন, মাঠে পারফরমেন্স করছেন। বাংলাদেশের ফাস্টক্লাস পেস এ্যটাকে জায়গা করা এখন যেকারো জন্য দুঃসাধ্য ব্যাপার। সেখানে রুবেলদের মত হাজার মাইল দূরে থাকা প্রদিপের প্রচেষ্টা অনেকটাই স্বপ্ন বিলাশের মতো। ওয়ার্ল্ড কাপের আগে দেশের প্রেস ইউনিট দারুন পারফরম্যান্স করছে। একটা সময় এমন ছিল দেশের পেসার দের কাছে, ভিনদেশি পেসার দের বোলিং, অধরা কোনো এক বস্তুর মত, যা ছুয়ে দেখার ক্ষমতা কারো নেই। সেই অধরা কে ধরতে শিখিয়েছেন অ্যালেন ডোনাল্ড। শারীরিক মানসিক সব দিক থেকে পিছিয়ে থেকেও পর্বতের চূড়ায় উঠে কিভাবে আপনি নিজের নাম লেখাবেন সেটা এখন বাংলাদেশের পেসারদের সাম্প্রতিক পারফরমেন্সই বলে দেয়। শুধু তাই নয় পাইপলাইনের দিকে যদি আপনি তাকাতে চান রিপন মন্ডল, তাঞ্জিম সাকিব থেকে শুরু করে আশিক সবাই নিজেদেরকে প্রস্তুত করছেন ভবিষ্যতের জন্য। ক্যারিয়ারের শুরুতে বিপিএলের মতো ফ্রাঞ্চাইজি আসরে খেলেছেন। ডিপিএল, বিসিএলের পার্ফমেন্স তাদের নাম গুলোকে এগিয়ে রেখেছে। ডোনাল্ডো তাদের নজরে রেখেছেন, সুযোগ পেলে প্রশংসাও করেছেন। তবে আপনি ধরতেই পারেন নিঃসন্দেহে বাংলাদেশ প্রেস অ্যাটাকিং শক্তিশালী থেকে আরও শক্তিশালী হতে যাচ্ছে। যুগের পর যুগ যেখানে স্পিনাররা ভয় ধরিয়েছে সেখানে এখন পেসাররাও আধিপত্য দেখাচ্ছে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad