Ad

ওপেনিংয়ে আস্থার নতুন নাম রনি তালুকদার!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
1761698731245471
Durbin News

চেনা চেনা লাগে তবুও অচেনা! রনি তালুকদারের লাল সবুজের ক্যারিয়ার টা অনেকেরই অজানা। তার আগে পূর্ব ইতিহাসের কিছু নাম শুনে আসি। বরাবরই টি-টোয়েন্টিতে বাংলাদেশের বড় ব্যর্থতা ওপেনিং পজিশনে। তামিমের সাথে কখনো হাল ধরেছেন শাহরিয়ার নাফিস কখনো বা শামসুর রহমান, কখনো ইমরুল কায়েস আবার কখনো এনামুল হক বিজয়, কখনো নাঈম শেখ, শেষের দিকে এই তালিকায় লিটন কুমার দাসও ছিলেন। বরাবরই সঙ্গী অভাবে ভোগা তামিমের পর লিটন যখন ওপেনিংয়ে পারফেক্ট তখনও সঙ্গী অভাবে ভুগিয়েছে তামিম ইকবালের না থাকা। সেই অভাব এবার কি ঘুচবে? ইতিহাস ঘাটলে বলবেন না, ইতিহাসের বাইরে ক্রিকেটকে নতুন করে দেখলে আপনাকে বলতে বাধ্য করবে এটাই হ্যাঁ। কারণটা রনির আত্মবিশ্বাসী ক্রিকেট। খেলার ধরনটা দেখলে আপনি বলতেই চাইবেন না, সাত বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে আবারো নতুন করে অভিষেক হওয়া। ১ম টি-টোয়েন্টিতে লিটন কুমার দাস রনি তালুকদারের ওপেনিং জুটিতে পাওয়ার প্লে তে রান এসেছে ৮১ যা পাওয়ার প্লে তে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড। হুট করে দলে ডাক পাওয়া ভোর হতে না হতেই মিডিয়া ম্যানেজারের সাথে ছুটে চলা। সবকিছুর মাঝে রনির ভাবনাটা ছিল দীর্ঘ এর পূর্বেও তো এরকমই হয়েছে দলে ডাক পেয়েছেন তবে ম্যাচ খেলা হয়নি। ঘরোয়া ক্রিকেটে বরাবরই ভালো পারফর্ম করে নজরে থাকেন। সব শেষ বিপিএলে তার ফর্মটা সবাই দেখেছে, ১৩ ম্যাচে তার রান সংখ্যাটা ৪২৫। রংপুর রাইডার্স এর বিশ্বস্ত এই ওপেনার দেশের একমাত্র ফ্রান্চাইইজি লীগের সব শেষ আসরে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক। গড় স্ট্রাইক রেটটা ১৩০। এরপরই নজরে আসেন জাতীয় দলের সিলেক্টরদের নজরে তাকে ডাকা হয় আয়ারল্যান্ড সিরিজে।আয়ারল্যান্ড টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই ৩ ছয় ৭ চারে 38 বলে ৬৭ রানের ক্যামিও ইনিংস। নারায়ণগঞ্জের ছেলেটার দীর্ঘদিনের প্রতীক্ষা শেষ হয়েছে তবে তিনি যদি নিজেররূপে চলতে পারেন নিজের আশা পূরণের সাথে ওপেনিং নিয়ে এত জল্পনা কল্পনার অবসান ঘটবে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad