Ad

এপার বাংলা জয় করে ওপার বাংলায় সাকিব- লিটন!!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Shakib-Liton
Durbin News

সময়ের সেরা সাকিব আল হাসান,তিনি যে সেরাদের সেরা বিশ্ব সেরা এটা বলতে কখনোই দ্বিধা ছিল না, থাকবেও না । প্রামান করার কিছুই নেই, তবে যে দুর্বার তাকে কি আটকে রাখা যায়? এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের ম্যাচে তিনি আবারো মানুষের মন জয় করে নিয়েছেন। একটানা ৭ ম্যাচ জয়ের যে রেকর্ড বাংলাদেশ গড়েছে সেখানে ভিন্ন এক রেকর্ডে সাকিবের নাম। টি-টোয়েন্টি ইন্টারন্যাশনালে উইকেট টেকিং এর মাইল ফলকে টিম সাউদিকে পিছনে ফেলে সাকিব আল হাসান এখন এক নম্বরে। ১১৪ ম্যাচ খেলে ১৩৬ উইকেট নেওয়া সাকিব নিদারুন ছন্দে টি-টোয়েন্টিতে ১৩ ম্যাচ পর আবার এ দিন নতুন বলে আক্রমণে । প্রথম বলেই উইকেট নিয়ে শুরু । পরের দুই ওভারে নেন আরও দুটি করে উইকেট। ম্যাচ পূর্ব পরিকল্পনায় তার নতুন বলে আসার ছক ছিল না। তার কথায়, “আমাদের ব্যাটিংয়ের সময় হ্যারি টেক্টর যখন বল করছিল, সে ধীরে বল করলেই তা স্পিন ও গ্রিপ করছিল। তখনই আমার মনে হয়, উইকেটে স্পিনারদের জন্য কিছু আছে। কাজেই মনে হলো, স্পিন দিয়ে কেন শুরু না!”এইতো সাকিব, এভাবে মানিয়ে নিতে পারেন সাকিব । রেকর্ড গড়তে দরকার ছিল ৪ উইকেট, সাকিব নিয়েছেন ২২ রানে ৫ উইকেট। সাকিবের ১১৪ আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারে ৫ উইকেট এ নিয়ে দ্বিতীয়বার। দিন শেষে হয়েছেন ম্যাচসেরাও।আইপিএলের 16 তম আসরে যাওয়ার আগেই দারুন প্রস্তুতি বলতেই পারেন। তবে এনওসি পাওয়ায় ক্ষেত্রে এখনো অনিশ্চিত সবকিছুই। কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর) শিবিরে এর আগেও খেলেছেন সাকিব আল হাসান, হয়েছেন শিরোপাজয়ী দলের অংশ। কেকেআর শিবিরের অংশ হয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসও।আইপিএলে এক ম্যাচে কোন দলের একাদশে থাকতে পারেন কেবল ৪ ওভারসিজ ক্রিকেটার। তাই একাদশে সাকিব ও লিটনের জায়গা হবে কিনা, হলেও একসাথে হবে কিনা তা নিয়ে তা নিয়ে আছে অনেক ভাবনা। তবে এবারের আইপিএলটা সাকিবের তা বলতে কারো ভাবনার দরকার হবে না।।লিটন কুমার দাস এর প্রথম আইপিএল তবে তার জন্য ছাড় টা একটু কমই। আয়ারল্যান্ডের বিপক্ষে হোম টেস্ট খেলে কলকাতা শিবিরে যোগ দেওয়ার কথা হচ্ছে তাকে নিয়ে। রাইডার্স টিমের উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে লিটন কুমার দাস ছাড়াও আছেন নারায়ণ জগদীশ ও রহমানুল্লাহ গুরবাজ।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad