

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে অবশেষে টসে জিতে বোলিং এ বাংলাদেশ। এই সিরিজে অবশেষে টস জিতলো সাকিব আল হাসান। সিরিজের আগের দুই ম্যাচ হেসে খেলেই জিতে যায় বাংলাদেশ। তাই আজ টাইগারদের জন্য আইরিশদের ধবল ধোলাইয়ের মিশন। আইরিশদের হোয়াইটওয়াশ করতে মরিয়া বাংলাদেশ স্কোয়াডে আজ দুটি পরিবর্তন নিয়ে এসেছে। লেগস্পিনার রিশাদ হোসেনের অভিষেক হয়েছে শেষ টি-টোয়েন্টিতে। মেহেদী হাসান মিরাজের জায়গায় দলে সুযোগ পেয়েছেন তিনি। আর বাজে ফর্মের কারণে দল থেকে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান। তাঁর জায়গায় খেলবেন শরিফুল ইসলাম। বাংলাদেশ গত মাসে টি-টোয়েন্টিতে এর আগেও ইংলিশদের ধবল ধোলাই করেছিল। এবার আইরিশদেরকে আরও একবার হোয়াইট ওয়াশ করার সুযোগ টাইগারদের জন্য। বাংলাদেশ স্কোয়াডঃ লিটন দাস (উইকেট কিপার), রনি তালুকদার, নাজমুল হাসান শান্ত, সাকিব আল হাসান (ক্যাপ্টেন), তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।আয়ারল্যান্ড স্কোয়াডঃ পল স্টার্লিং (সি), রস অ্যাডায়ার, লোরকান টাকার (ডব্লিউ), হ্যারি টেক্টর, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, কার্টিস ক্যাম্পফার, মার্ক অ্যাডায়ার, ফিওন হ্যান্ড, ম্যাথিউ হামফ্রেস, বেঞ্জামিন হোয়াইট


