

ধবল ধোলাইয়ের মিশনে নেমে একপ্রকার ব্যর্থ হয়েছে বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে ব্যাট হাতে তাসের ঘরের মতো ধ্বসে পড়েছে বাংলাদেশের টপ ওর্ডার। পুরো ব্যাটিং ডিপার্টমেন্টে আগের দুই ম্যাচের আমেজ খুঁজে পাওয়া যায় নি। ব্যাটিং এ নেমে তাড়াহুড়ো করতে গিয়ে একপ্রকার উইকেট বিলিয়ে এসেছেন ব্যাটাররা। শান্ত, লিটন সহ অধিনায়ক সাকিব দুই অংকের রান করতে পারে নি। বাংলাদেশের পুরো ব্যাটিং লাইন আপে বড় রকমের বিপর্যয় দেখা দিয়েছে। আইরিশ স্পিন ঘুর্নিতে কুপোকাত হয়ে এখনো পর্যন্ত শত রানের গন্ডি পেরোতে পারে নি বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩.২ ওভার শেষে স্কোর বোর্ডে মাত্র ৮২ রান যোগ করেছে টাইগাররা। ম্যাচে ফিরতে বাংলাদেশের পক্ষে লড়াই করে যাচ্ছেন শামীম পাটোয়ারি।


