Ad

বাংলাদেশের টি-টোয়েন্টির জয়রথ থামালো আয়ারল্যান্ড!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
338995662_740130834413428_4828156287624292185_n
Durbin News

আইরিশদের হোয়াইটওয়াশের লজ্জা দেওয়া হলো না বাংলাদেশের। চট্টগ্রামে শেষ টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হেরে ধরাশয়ী হলো টাইগাররা। ম্যাচে বাংলাদেশের একমাত্র খেলোয়াড় শামীম হোসেন ফিফটি করে দলকে লড়াকু পুঁজি এনে দিলেও পল স্টার্লিংয়ের ব্যাটিং নৈপুণ্যে আয়ারল্যান্ড সহজেই ম্যাচ জিতে নেয়।টানা দুই জয়ের পর এক ম্যাচ আগেই সিরিজ জয় নিশ্চিত করতে পেরেছিল সাকিব আল হাসানের দল।তবে শুরুতেই মেরে খেলার এপ্রোচ অব্যহত রাখতে গিয়ে অহেতুক উইকেট বিলিয়ে এসেছে ব্যাটারা। টস জিতে ব্যাটিং এ নেমে তাড়াহুড়ো করেছেন টপ অর্ডারের সবাই। আইরিশ বোলারদের কাছে একপ্রকার উইকেট বিলিয়ে এসেছেন শান্ত, লিটন, রণি সহ সাকিব আল হাসানরা। আইরিশ বোলারদের তান্ডবে তাসের ঘরের মতো ভেঙ্গে যায় বাংলাদেশের টপ অর্ডার। মিডল অর্ডার ব্যাটসম্যানরাও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পারেন নি। ব্যাটাররা যাওয়া আসার মিছিলে থাকলেও একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন শামীম হোসেন পাটোয়ারী। আইরিশদের হোয়াইটওয়াশ করার মিশনে, আজ মাত্র ৪ ব্যাটার ডাবল ফিগারে পৌঁছাতে পেরেছে। সর্বোচ্চ ৫১ রানের ইনিংসটি এসেছে শামীম হোসেনের ব্যাট থেকে। ব্যাটিং ব্যর্থতার কারণে বাংলাদেশ মাত্র স্কোরবোর্ডে যোগ হয় মাত্র ১২৪ রান। অল্প পুঁজি তাড়া করতে নেমে উড়ন্ত শুরু করে আয়ারল্যান্ড। ওপেনিং এ নেমে শুরুতেই বাংলাদেশি বোলারদের উপর চড়াও হন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। ক্যারিয়ারের অন্যতম সেরা ৪১ বলে ৭৭ রানের ইনিংসের উপর ভর করেই জয়ের ভিত্তি পায় আয়ারল্যান্ড। মাত্র ৩১ বলেই ফিফটি পূর্ণ করেন এই ওপেনার। হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে প্রথম দশ ওভারে ২ উইকেটে ৭৭ করা আয়ারল্যান্ডের শেষ ৬০ বলে প্রয়োজন হয় ৪৮ রানের।এর আগে তাসকিন আহমেদ বাংলাদেশকে এনে দেন ব্রেকথ্রু। ব্যক্তিগত ৭ রানে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার রস অ্যাডায়ার। শরিফুল ইসলাম একাদশে সুযোগ পেয়ে নিজের প্রথম বলেই তুলে নেন লরকান টাকারের উইকেট। তবে দুই উইকেট হারালেও অন্য প্রান্তে স্টার্লিং ঠিকই রানের ঝড় তুলেন। নিজের দ্বিতীয় ওভার করতে এসে শরিফুল ইসলাম স্টার্লিংয়ের কাছে প্রথম বলেই হজম করেন ছক্কা। এরপর বাউন্ডারির হ্যাটট্রিক। শেষপর্যন্ত এই ওভারে মোট ২০ রান খরচ করেন শরিফুল। শেষপর্যন্ত দলীয় ১০৯ রানে থামে স্টার্লিংয়ের ঝড়। রিশাদ হোসেনের প্রথম আন্তর্জাতিক শিকার ৭৭ রান করা স্টার্লিং। ৪১ বল খেলে ১০ চার ও ৪ ছক্কায় এই ইনিংস সাজান আইরিশ অধিনায়ক। শেষ পর্যন্ত আর কোনো অঘটন না ঘটায় হ্যারি টেক্টর আর কুর্টিস ক্যাম্ফারের ব্যাটে ভর করে জয়ের বাকি পথ পাড়ি দেয় আয়ারল্যান্ড। ৬ ওভার হাতে রেখে আয়ারল্যান্ড পায় ৭ উইকেটের রোমাঞ্চকর জয়। টেক্টর ১৪* ও ক্যাম্ফার খেলেন ১৬* রানের ক্যামিও ইনিংস।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad