Ad

মুস্তাফিজের IPL মিশন শুরুঃ পৌঁছেছেন দিল্লি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
musta
Durbin News

IPL এর এবারের আসর খেলতে আজ দিল্লি পৌছেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আজ ১ এপ্রিল সকালেই দিল্লির বিমান ধরেছেন টাইগার এই পেসার। ভারতে পৌঁছানোর পর তিনি দিল্লি ক্যাপিটালস দলের সঙ্গে যোগ দিয়েছেন।তিন বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে সবার আগে আইপিএল খেলতে দেশ ছাড়লেন মুস্তাফিজ। গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষেই ঢাকায় চলে আসেন তিনি। এরপর আজ সকালে চার্টার্ড বিমানে ভারতের উদ্দেশে দেশ ছাড়লেন টাইগার এই পেসার। আজ সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক ছবি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। রাত সাড়ে টায় নিজেদের প্রথম ম্যাচে Lucknow Super Gaints এর মুখোমুখি হবে দিল্লি। তবে এটা নিশ্চিত আজকের ম্যাচে মুস্তাফিজের মাঠে নামা হবে না। দলের অন্যতম সেরা পেস অস্ত্র হয়তো পরের ম্যাচ গুলোতে টিম কম্বিনেশন অনুযায়ী একাদশে সুযোগ পাবেন। তবে মুস্তাফিজের বর্তমান যা পার্ফম্যান্স, তা দিয়ে দলে সুযোগ পাওয়াটা তাঁর জন্য চ্যালেঞ্জিংই হতে যাচ্ছে। সাদা বলে ইদানীং নিজের চেনা রূপে ফিরতে পারছেন না তিনি। খেই হারিয়েছেন লাইন-লেন্থেও। তাঁর মূল অস্ত্র কাটারের ধারটা যেন আগের থেকে অনেকটাই কমে গেছে। মাঝখানে সাবেক বোলিং কোচ “কোর্টনি ওয়ালশ” এর কাছে, কাটারের পাশাপাশি স্লোয়ারেও বেশ কিছু উন্নতি করেছিলেন তিনি। বর্তমান বোলিং কোচ এ্যালেন ডোনাল্ডের অধীনেও কাজ করছেন। ইকোনোমি ঠিক থাকলেও নিজের ঝুলিতে উইকেট পুরতে পারছেন না। সাদামাটা পার্ফম্যান্সের কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি থেকে তাঁকে বিশ্রাম দিয়েছিলো ম্যানেজম্যান্ট। তবে মুস্তাফিজ বিগত কয়েক আসর ধরে IPL এ নিয়মিত খেলছেন। ২০১৬ সালে Sunrisers Hydrabad দলে প্রথমবার ডাক পেয়েই করেছিলেন বাজিমাত! সেবার ১৬ ম্যাচ খেলে নিয়েছিলেন ১৭ উইকেট। তাঁর কাটার জাদু দেখিয়ে জিতে নিয়েছিলেন Emerging player of the season award. এর পর একে একে খেলেছেন Mumbai Indians, Rajasthan Royalsএর হয়ে। সর্বশেষ গত দুই আসর ধরে খেলছেন দিল্লির জার্সিতে। এদিকে মুস্তাফিজ টেস্ট ক্রিকেটের নিয়মিত খেলোয়াড় নন বলে তাঁকে IPL খেলার জন্য আগেভাগেই এনওসি দিয়েছিলো বিসিবি। আর কলকাতার সাকিব-লিটননের এনওসি এখনো অনিশ্চিত । তবে গুঞ্জন রয়েছে, শুরু থেকেই IPL এ খেলার জন্য সাকিব আল হাসান বোর্ড কর্তাদের সাথে কথা বলে ইতোমধ্যেই এনওসি পেয়ে গেছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে তিনি অধিনায়ক থাকলেও হয়তো সহ-অধিনায়ক লিটনকে দ্বায়িত্ব পালন করতে হবে। আর লিটনকে যে বিসিবি আগেই ছাড়ছে না তা একপ্রকার নিশ্চিত। টেস্ট ম্যাচে দ্বায়িত্ব পালন শেষে তবেই কলকাতার বিমান ধরতে পারবেন ফর্মের তুঙ্গে থাকা এই ব্যাটার। তবে গতকাল আয়ারল্যান্ডের সাথে ম্যাচ শেষে বিসিবি বস নাজমূল হাসান পাপন জানান, সাকিব-লিটনকে এখনো এনওসি দেওয়া হয় নি। আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্টে ক্যাপ্টেন সাকিবকে চান তাঁরা। গতকাল ৩১ শে মার্চ থেকে শুরু হয়েছে IPL এর ১৬ তম আসর। কোটি টাকা ছড়াছড়ির এই টুর্নামেন্টে, এবারের আসরে বাংলাদেশ থেকে ডাক পেয়েছেন তিন ক্রিকেটার। সাকিব-লিটন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেললেও মুস্তাফিজ খেলছেন দিল্লির হয়ে। দিল্লিতে গিয়ে এবার কেমন পার্ফম্যান্স করেন ফিজ, এটাই এখন দেখার বিষয়।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad