Ad

আইপিএল এ কোহলির 'পঞ্চাশের' হাফ-সেঞ্চুরি।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
virat_kohli_rcb_ipl_2022_1652493718770_1652493724826
Durbin News

কোহলি বড় ইনিংস আর রেকর্ডের ছড়াছড়ি যেন একটি স্বাভাবিক ব্যাপার। কাল আইপিএল এ ৮২ রানের ইনিংস খেলার পথেও বিশেষ এক মাইলফলক স্পর্শ করেছেন। গতকাল আইপিএল এর এবারের আসরে প্রথম ম্যাচ খেলতে নেমেই ৬ চার ও ৫ ছক্কায় ৪৯ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছেন কোহলি। তাঁর অসাধারণ ব্যাটিং–প্রদর্শনীর রাতে মুম্বাই ইন্ডিয়ানসকে ৮ উইকেটে উড়িয়ে শুভসূচনা করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।আর এতেই আরও একটি রেকর্ডের খাতায় নাম লেখালেন ভিরাট। প্রথম ভারতীয় হিসেবে আইপিএলে পঞ্চাশটি ৫০ বা তার বেশি রান করার অনন্য কীর্তি গড়েছেন তিনি। আইপিএলে কোহলির ফিফটি আছে ৪৫টি, সেঞ্চুরি ৫টি।এ তালিকায় সবার ওপরে আছেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার এ পর্যন্ত ৬০ বার ৫০ বা এর বেশি রানের ইনিংস খেলেছেন, যার শেষটি করেছেন পরশু রাতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। ওয়ার্নার–কোহলির পরেই আছেন শিখর ধাওয়ান। আইপিএলে ৪৯ বার ৫০ বা তার চেয়ে রান করেছেন এই ওপেনার। এ মৌসুমে পাঞ্জাব কিংসের নেতৃত্ব পাওয়া ধাওয়ানই প্রথম ভারতীয় হিসেবে কীর্তিটা গড়তে পারতেন। তবে পরশু কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৪০ রানে আউট হওয়ায় রেকর্ডটা হয়নি।আইপিএলে সর্বাধিক ফিফটিতে স্বাভাবিকভাবেই ভারতীয়দের দাপট। শীর্ষ ১০–এর ৭ জনই ভারতীয়। কোহলি, ধাওয়ানের পর আছেন রোহিত শর্মা, সুরেশ রায়না, গৌতম গম্ভীর, লোকেশ রাহুল ও অজিঙ্কা রাহানে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad