

কথা ছিল ওয়ানডে ও টি=টোয়েন্টির পর টেস্ট দলেও খেলবেন তাসকিন। কিন্তু আবারও সাইড স্ট্রেইন এর চোট পাওয়ায় আইরিশদের বিপক্ষে টেস্ট খেলা হচ্ছে না তাসকিনের। তাসকিনের জায়গায় টেস্ট দলে সুযোগ পেয়েছেন রেজাউর রহমান রাজা। এখনো জাতীয় দলে অভিষেক হয় নি রাজার। তবে দীর্ঘদিন ধরে তিনি জাতীয় দলের রাডারে আছেন। তাই তাসকিনের চোটে পড়ায় কপাল খুলেছে তাঁর। ঢাকা টেস্টে অন্তত তিন পেসার নিয়ে মাঠে নামার পরিকল্পনা আছে টিম ম্যানেজম্যান্টের। শরিফুল, খালেদ, ইবাদতের ভীরে রাজা সুযোগ পায় কি না সেটাই দেখার বিষয়। এদিকে অন্তঃত চার সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তাসকিন। পূনর্বাসন প্রক্রিয়া শেষে ইংল্যান্ডে আসন্ন আয়ারল্যান্ড সিরিজে নিজেকে ফিরে পেতে পারেন তিনি। তাসকিনকে ছাড়াই বাংলাদেশের স্কোয়াডঃ সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়।


