

সিলেট ও চট্টগ্রাম পর্বের পর ঢাকায় একমাত্র টেস্ট সিরিজ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ ক্যাপ্টেন অ্যান্ড্রু বালবির্নি। আইপিএল এ নিজের নাম প্রত্যাহার করা সাকিব আল হাসানের নেতৃত্বেই খেলছে টিম টাইগার। দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল। আয়ারল্যান্ড একাদশ: মারে কমিন্স, জেমস ম্যাককলাম, অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, পিটার মুর, কার্টিস ক্যাম্পার, লরকান টাকার (উইকেট কিপার), মার্ক অ্যাডায়ার, অ্যান্ডি ম্যাকব্রাইন, গ্রাহাম হিউম, বেঞ্জামিন হোয়াইটবাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেট কিপার) মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ


