

প্রথম সেশনটা দুর্দান্ত কাটানোর পর দ্বিতীয় সেশনটাও ভালো কাটিয়েছে বাংলাদেশ। ৬৫ রান দিয়ে ৩ উইকেট নেওয়ার পর লাঞ্চ থেকে ফিরে এসে আরও ৩ উইকেট ফেলে দিয়েছে বোলাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আয়ারল্যান্ড ৫৫ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান পুঁজি করে টি-ব্রেকে গেছে।তবে মাঝখানে দায়িত্বশীল ব্যাটিংয়ে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে হ্যারি টেক্টর ও কার্টিস ক্যাম্ফার। দুজন মিলে গড়েন ১২২ বলে ৭৪ রানের কার্যকরী জুটি। তবে টাইগার বোলারদের আগ্রাসী বোলিংয়ের তোপে পড়ে আবারও খেই হারিয়ে নিয়মিত বিরতিতে উইকেটা হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে আয়ারল্যান্ড। ৪৩ তম ওভারে মেহেদী হাসান মিরাজের চমৎকার এক ডেলিভারিতে বাজে শটে বোল্ড হয়ে আউট হন টেক্টর। এরপরই টেক্টরের পথে হাঁটেন পিটার মুরও।টেক্টর ও মুরের পর ড্রেসিং রুমের পথ ধরেছেন ক্যাম্ফার। তাইজুলের আর্ম বল সামনের পায়ে ভর করে খেলেছিলেন এই আইরিশ অলরাউন্ডার। তবে সেই বল ব্যাট ফাঁকি দিয়ে আঘাত হানে সামনের প্যাডে। ফলে ৭৩ বলে ৬ চারে ৩৪ রান করে সাজঘরে ফিরতে হয় ক্যাম্ফারের।এর আগে টসে জিততে আবারো সাকিব আল হাসানের দলকে বোলিং এ পাঠায় আয়ারল্যান্ড ক্যাপ্টেন। প্রথম দিনে আইরিশদের বিপক্ষে বোলিং করতে নেমে দারুণ শুরু করেছে টাইগাররা প্রতিপক্ষকে চাপে রেখে আপাতত চালকের আসনে আছে টাইগাররা।



