

শুরুটা ভালো না হলেও চাপ সামলে দারুণ প্রতিরোধ গড়েছে টাইগাররা। সাকিব-মুশফিকের দারুণ ব্যাটিং এ আয়ারল্যান্ড বোলারদের ওয়ানডে মেজাজে পেটাচ্ছেন সাকিব। ওয়ানডে মেজাজে খেলে মাত্র ৪৫ বলেই তুলে নিয়েছেন ফিফটি। সাকিব আল হাসান- ৫৯ বলে ৬২ ও মুশফিকুর রহিম ৫১ বলে ৩৩ রান করে ক্রিজে আছেন। আর দু জনের পার্টনারশীপ ১০৫ বলে ৯৬ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩০ ওভার শেষে তিন উইকেট হারিয়ে ১৩৬ রান।



