

অবশেষে প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) খেলতে ভারতে উড়াল দিচ্ছেন ওপেনার লিটন কুমার দাস। আজ রোবরার রাতে ভারতের উদ্দেশ্যে উড়াল দিবেন তিনি। জানা গেছে, আজ ঢাকা থেকে কলকাতায় যাবেন লিটন। তার দল নাইট রাইডার্সে এদিন বিকেলে আহমেদাবাদে মুখোমুখি হবে গুজরাট টাইটান্সের। ১৪ এপ্রিল চতুর্থ ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলবে নাইট রাইডার্স। সেই ম্যাচের জন্য বিবেচনায় থাকবেন লিটন। মাত্রই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করে আসা লিটনকে নিয়ে জল কম ঘোলা হয় নি। শোনা যাচ্ছিল আয়ারল্যান্ডের বিপক্ষের ম্যাচ চার দিনে শেষ হয়ে যাওয়ায় ১০ এপ্রিল তিনি আবাহনীর হয়ে ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচ খেলবেন। তবে শেষ পর্যন্ত সেটা আর হয় নি। টেস্ট সিরিজ শেষে আজ কলকাতা পৌঁছে একদিন বিশ্রাম নিবেন তিনি। তারপর কলকাতা নাইট রাইডার্স আহমেদাবাদ থেকে ফিরলে তবেই দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলনে নামবেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষে ৯ এপ্রিল থেকে লিটনকে আইপিএল খেলার ছাড়পত্র দেওয়া হয়েছিল। টেস্ট ৭ তারিখ শেষ হলে সম্ভাবনা জেগেছিল একদিন আগেই ভারতে গিয়ে আজ দলের তৃতীয় ম্যাচ থেকেই তার যোগ দেওয়ার। কিন্তু তেমনটা হয়নি। লিটনকে তাই শুরুর তিনটি ম্যাচে পায় নি কলকাতা।



