Ad

এখন আমাদের একটা টুর্নামেন্ট জেতার সময় এসে গেছেঃ মাশরাফি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
bb810c315c075e93dae1b205384b3085_new_thumb
Durbin News

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান আগেই জানিয়েছিলেন, ২০২৩ সাল টা বাংলাদেশের জন্য “বিশেষ কিছু হতে যাচ্ছে”। আর সাকিব আল হাসানের কথার সাথে সুর মিলিয়ে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও বিশ্বাস করেন, বাংলাদেশের এখন অন্তত একটা টুর্নামেন্ট জেতার সময় এসে গেছে। সেটা বিশ্বকাপও হতে পারে, হতে পারে সেটা এশিয়া কাপও অথবা অন্য যেকোনো কিছুই। তবে দলের সেরা খেলোয়াড় যেহেতু বাংলাদেশ দলকে নিয়ে আত্নবিশ্বাসী, তাঁর সাথে পুরো দেশবাসীই সেই বিশ্বাসই বিশ্বাসী হতে চায়। গতকাল Dhaka Leopards এর বিপক্ষে ১ রানে ম্যাচ জিতে সাংবাদিকদের সাথে আলাপ করেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক।২০২৩ বিশ্বকাপ প্রসঙ্গে কথা বলার এক পর্যায়ে মাশরাফি বলেন, বর্তমানে বাংলাদেশ ওয়ানডে দলে যারা খেলছেন, তাঁদের চেয়ে অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড় অন্য কোনো দলে নেই। এমন কি অস্ট্রেলিয়ার মতো দলেও এতো অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড় নেই। বর্তমানে খেলা অন্যান্য দলগুলো বাংলাদেশ থেকে অভিজ্ঞতায় অনেক পিছিয়ে আছে দাবি করে মাশরাফি আরও জানান, অন্যান্য টিমে মাত্র দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড় আছে কমপক্ষে ৬/৭ জন, আর আমাদের তরুণ ক্রিকেটার শান্তরই আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা আছে অন্তত ৪ বছরের। সে হিসেবে সাকিব যে প্রত্যাশার কথা বলেছে, সেটা একদমই ঠিক। এই বছরটা আমাদের জন্য বিরাট কিছু হতে পারে। এদিকে আইপিএল এ লিটনের খেলার ব্যাপারে কথা উঠলে মাশরাফি বলেন, তাঁর ভাবনায় আইপিএল নিয়ে কোনো মাথা ব্যাথা নেই, বরং মাথায় শুধু ঘোরে বাংলাদেশের ক্রিকেট। আর আইপিএল কর্তৃপক্ষ যে বরাবরই বাংলাদেশী ক্রিকেটারদের একটু খাটো চোখে দেখে, তা আবারো মনে করিয়ে দিয়েছেন সবাইকে। মাশরাফির ভাষ্য, মুস্তাফিজকে তাঁরা চার্টার্ড ফ্লাইটে করে নিয়ে গেছে ঠিকই, কিন্তু নিয়মিত ম্যাচ না খেলিয়ে ঠিকই বেঞ্চে বসিয়ে রেখেছে। এখানে দিল্লি কর্তৃপক্ষ যে মুস্তাফিজকে দলে নিয়ে ম্যাচ খেলানোর থেকে বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশি দর্শকদের টার্গেট করে প্রচার প্রচারণা চালাচ্ছে তা তিনি আবারো বুঝিয়ে দিয়েছেন। তবে কলকাতার হয়ে লিটন আইপিএল এ খেলার সুযোগ পাওয়ায় তাঁকে অভিনন্দন জানাতেও ভুলেন নি ম্যাশ। তবে আইপিএল নিয়ে এতো মাতামাতি না করে বাংলাদেশ টিমকে নিয়ে বেশি সিরিয়াস হতে সবার প্রতি আহ্বান করেছেন মাশরাফি। উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটকে ২০২০ সালে বিদায় বললেও এখনো ঢাকা প্রিমিয়ার লিগে খেলে যাচ্ছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফি বিন মর্তুজা। প্রিমিয়ার লীগের এবারের আসরেও লিজেন্ড অব রুপগঞ্জের হয়ে প্রতিনিধিত্ব করছেন ম্যাশ।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad