Ad

সৌদি লিগে খেলবে ভারতীয় ক্রিকেটাররা!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
unnamed
Durbin News

ক্রিকেটের বিশ্বায়নের যুগে এবার আরও একধাপ এগিয়ে এলো সৌদি আরব। ক্রিকেটের বাণিজ্যিকীকরণকে সামনে রেখে এবার আইপিএল এর চেয়ে বড় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছে সৌদি সরকার। আর সবচেয়ে বড় খবর হলো, সেই টুর্নামেন্টে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা! যদিও বর্তমানে ভারতীয় খেলোয়াড়দের বিদেশী যেকোনো লিগে খেলতে বিসিসিআই এর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। তবে সৌদি আরব সরকারের প্রতিনিধিরা তাদের সবচেয়ে ধনী টি-টোয়েন্টি লিগের প্রস্তাবের জন্য বিসিসিআইকে নিয়ম সংশোধন করতে রাজি করতে পারে।আর ভারতীয় ক্রিকেট বোর্ড সৌদি সরকারের এ প্রস্তাবে ইতিবাচকই রয়েছে। চলমান আইপিএলে সৌদি আরব বিসিসিআইয়ের সাথে চুক্তিবদ্ধ রয়েছে। সৌদি আরব পর্যটন আইপিএল ২০২৩ এর অফিসিয়াল পার্টনার হয়েছে।সৌদি আরব উপসাগরীয় রাজ্যে বিশ্বের সবচেয়ে ধনী টি-টোয়েন্টিত ক্রিকেট টুর্নামেন্ট তৈরি করতে আইপিএল মালিকদের এবং বিসিসিআইয়ের সাথে আলোচনা করেছে।তাছাড়াও দেশটি এফ-১, গলফ, ফুটবলসহ অন্যান্য খাতে বিনিয়োগ করেছে।এরই প্রেক্ষাপটে সৌদি আরব সরকার বিসিসিআই এবং আইপিএল মালিকদের সহায়তায় বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগ আয়োজন করার পরিকল্পনা করেছে।আর পুরো ব্যাপারটা নিয়ে অবগত আছে আইসিসিও। এছাড়াও এক বছরেরও বেশি সময় আগে ধরেই এই আলোচনা এবং বিভিন্ন দেশের সিনিয়র ক্রিকেট প্রশাসক, কোচ এবং খেলোয়াড়রা এটি সম্পর্কে অবগত আছেন।তবে শঙ্কার বিষয় হলো, বিশ্বে ইতোমধ্যেই আইপিএল, বিপিএল, সিপিএল, বিগ ব্যাশে, দ্য হান্ড্রেড, আইএল-টি-টোয়েন্টির মতো বেশ কয়েকটি জনপ্রিয় টি-টোয়েন্টি লীগ চলমান রয়েছে। এতো এতো ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লীগ থাকার কারণে আইসিসির আন্তর্জাতিক ম্যাচের সূচীতে সাংঘর্ষিক হচ্ছে লীগ গুলো। আর ভারতের আইপিএল চলাকালীন সময়ে একপ্রকার আন্তর্জাতিক ক্রিকেট এক প্রকার বন্ধই থাকে বলা চলে। সেই সাথে এসব ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লীগে খেলতে এসে অনেক দেশি-বিদেশী খেলোয়াড়রা পড়ছেন ইঞ্জুরিতে। আর ইঞ্জুরি কাটিয়ে উঠতে উঠতে মিস করছেন আন্তর্জাতিক ম্যাচ। এইতো সেদিন আইপিএল খেলতে এসেই ইঞ্জুরিতে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ড ব্যাটার কেইন উইলিয়ামসন। এখন যদি আবার সৌদি আরব নতুন লীগ শুরু করে, তবে প্রশ্ন থেকেই যায়, খেলোয়াড়রা বিশ্রামের সুযোগটা পাবেন কোথায়? খেলোয়াড়দের বিশ্রাম ও ইঞ্জুরির কথা মাথায় রেখে আইসিসি এই লিগের অনুমোদন দিবে কি না সেটাই দেখার বিষয়। তবে এটা নিশ্চিত যে এখানে যেহেতু ক্রিকেটের প্রভাবশালী বোর্ড ভারত সম্পৃক্ত, তাই আইসিসিকে রাজি করানো ততটাও কঠিন হবে না। সৌদি লীগ চালু হলে হয়তো ক্রিকেটের বিশ্বায়ন হবে, অন্য দিকে বিশ্বায়ন এর থেকে বেশি হবে বানিজ্যিকীকরণ। ক্রিকেট আর তখন জেন্টালম্যান গেম থাকবে না, বরং হয়ে উঠবে, ব্যাবসা করার এক বড় মাধ্যম।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad