১৭২ মিলিয়ন টাকা খরচ করে শেন ওয়ার্ন এর শেষকৃত্য অনুষ্ঠিত, চলছে আলোচনা-সমালোচনা।
হেড অফ ডিজিটাল মিডিয়া


অস্ট্রেলিয়ান ক্রিকেট কিংবদন্তি শেন ওয়ার্নের শেষকৃত্য অনুষ্ঠানে প্রায় ১৭২ মিলিয়ন বাংলাদেশী টাকা খরচ হয়েছে। শেষ বিদায়ের এ অনুষ্ঠানে কেন এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হলো তা নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। সম্প্রতি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে নিউজ অব দ্য এইজ।সম্প্রতি অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘দ্য এজ’ ওয়ার্নের শেষকৃত্যে খরচ করা অর্থ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এরপর থেকেই ওয়ার্নের শেষকৃত্যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় নিয়ে সমালোচনা শুরু হয়। বিশ্বব্যাপী ওয়ার্নের শেষকৃত্য লাইভ দেখিয়েছে এডি ম্যাকগুয়েরের প্রযোজনা প্রতিষ্ঠান জ্যাম টিভি। এডি ম্যাকগুয়ারের মতে, প্রযোজনা সংস্থা জ্যাম টিভি ওয়ার্নের শেষকৃত্য অনুষ্ঠানে ব্যয় করা ১ দশমিক ৬ মিলিয়ন ডলারের মধ্যে ১ মিলিয়ন ডলার পেয়েছে। মোট, পঞ্চান্ন হাজারের বেশি লোক ওয়ার্নের চূড়ান্ত বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যার মধ্যে বর্তমান এবং প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের পাশাপাশি ব্রিটিশ সঙ্গীতশিল্পী স্যার এলটন জন, কোল্ডপ্লে ব্যান্ডের ক্রিস মার্টিন এবং রবি উইলিয়ামস ছিলেন। অ্যালান বোর্ডার এবং ব্রায়ান লারার মতো কিংবদন্তি ক্রিকেটাররা ওয়ার্নের স্মরণে কথা বলেছেন।উল্লেখ্য,গত বছরের মার্চ মাসের ৪ তারিখে ক্রিকেটবিশ্ব হারিয়েছিল কিংবদন্তি এক ক্রিকেটারকে। শেন ওয়ার্ন, নিজের বোলিং শৈলী দিয়ে জয় করেছিলেন কোটি ভক্তের হৃদয়। যা ছাপিয়ে গিয়েছিল তার ব্যক্তিগত জীবনের নানা বিতর্ককে। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছাঁয়া নেমেছিল বিশ্বের প্রতিটি ক্রিকেট ভক্তের মনে। রাষ্ট্রীয়ভাবে তাকে শেষ বিদায় জানাতে ২০ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় এ কিংবদন্তির শেষকৃত্য।


