.png&w=3840&q=75)

আইপিএল ক্যারিয়ার শুরু করতে মুখিয়ে আছেন লিটন দাস। কলকাতায় ইতিমধ্যেই কেকেআর দলের সাথে অনুশীলন শুরু করেছেন এবং ব্যাটে বলে মিলে গেলে আজই হায়দ্রাবাদের বিপক্ষে আইপিএলে তার অভিষেক ঘটতে পারে। তাঁর। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের কারণে সিরিজের প্রথম কয়েকটি ম্যাচ দলের বাইরে ছিলেন লিটন। জাতীয় দলের সূচির ব্যস্ততার মধ্যে আইপিএলে যোগ দিলেও পুরো আসর খেলতে পারবেন না। আগামী মাসে আইরিশ সিরিজে বাংলাদেশ খেলবে বলে ২ মে পর্যন্ত আইপিএলে লিটনের এনওসি নেওয়া আছে। যদিও সেই ছুটি বেড়েছে আরও দুই দিন। অর্থাৎ আগামী ৫ মে জাতীয় দলে যোগ দেবেন তিনি।কলকাতা নাইট রাইডার্সের হয়ে আগামী সাত ম্যাচে খেলতে পারবেন লিটন। তবে তিনি একাদশে খেলতে পারবেন কি না তা নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। কেকেআরের দলে আফগান উইকেটরক্ষক ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজ সহ তিন বিদেশী ওপেনার রয়েছে। ইতিমধ্যেই দলে যোগ দিয়েছেন ইংলিশ ওপেনার জেসন রয়। একাদশে সুযোগ পেতে তাদের দুজনের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে লিটনকে। তবে আইপিএল খেলতে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমকে লিটন বলেছিলেন, ‘আমি জানি না ওখানে গিয়ে খেলব কি না এবং খেললে ভালো খেলব কি না এটার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু এটা একটা শেখার প্রক্রিয়া। অবশ্যই আমি ২০-২৫ দিন যে কয়দিনই থাকব, সবগুলো মাঠ সম্পর্কে ধারণা নেওয়ার। ভবিষ্যতে কাজে দেবে।’ লিটনের ম্যাচের সময় সূচীঃতারিখ | প্রতিপক্ষ | ভেন্যু১৪ এপ্রিল | সানরাইজার্স হায়দরাবাদ | কলকাতা১৬ এপ্রিল | মুম্বাই ইন্ডিয়ান্স | মুম্বাই২০ এপ্রিল | দিল্লি ক্যাপিটালস | দিল্লি২৩ এপ্রিল | চেন্নাই সুপার কিংস | কলকাতা২৬ এপ্রিল | রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | বেঙ্গালুরু২৯ এপ্রিল | গুজরাট টাইটান্স | কলকাতা০৪ মে | সানরাইজার্স হায়দরাবাদ | হায়দরাবাদ



