সিলেটে প্রস্তুতি ক্যাম্প শেষে রাতেই ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ দল।
হেড অফ ডিজিটাল মিডিয়া


তিন দিনের প্রস্তুতি ক্যাম্প শেষে সিলেট থেকে ঢাকায় পৌছেছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। তবে ঢাকায় পৌঁছে বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। কারণ রাতের ফ্লাইটেই বাংলাদেশ ছেড়ে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ক্রিকেটাররা। এবারের ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে দুই ভাগে বিভক্ত হয়ে ইংল্যান্ড যাচ্ছেন ক্রিকেটাররা।পুরো বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি বিশ্বস্ত সূত্র। আজ দিবাগত রাত ১টা ৪০ মিনিটের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়বে জাতীয় দলের প্রথম বহর। আর দ্বিতীয় বহর যাবে পরের দিন সকাল ১০ টা ১৫ মিনিটে। এদিকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে ভারত যাওয়া লিটন দাস ঢাকায় এসে পৌঁছেছেন। জানা গেছে, লিটন দাস দলের সাথে দ্বিতীয় বহরে লন্ডনে যাবেন। তবে পেসার মোস্তাফিজ কবে, কখন দলের সাথে যোগ দেবেন বিসিবি থেকে তা পরিষ্কার করে তা জানানো হয়নি।এদিকে স্ত্রী ও সন্তানের সাথে সময় কাটাতে যুক্তরাষ্ট্র রয়েছেন সাকিব আল হাসান। সেখান থেকেই তিনি সরাসরি চেমসফোর্ডে যোগ দেবেন।লন্ডনে পৌঁছে ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ৯, ১২ ও ১৪ মে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।


