Ad

আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে দুইটির পরিবর্তে একটি টেস্ট খেলবে বাংলাদেশ।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
a
Durbin News

গত মাসের শুরুতেই ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে দারুণ এক বছর শুরু করে বাংলাদেশ। ইংল্যান্ড সিরিজ শেষ হতে না হতেই মাসের শেষের দিকে আইরিশদের আতিথীয়তা দেয় টাইগাররা। হোম ভেন্যুতে সিরিজ শেষ করেই আবারো আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের অ্যাওয়ে ওয়ানডে সিরিজ খেলতে আজ ইংল্যান্ডের উদ্দেশে উড়াল দিয়েছে টাইগাররা। সব মিলিয়ে দারুণ এক ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। আর আইরিশ সিরিজ শেষ করে আগামী মাসেই ঘরের মাঠে রয়েছে আফগানিস্তান পরীক্ষা। আগামী জুনে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ খেলতে আসার কথা রশিদ খানদের। তবে বিশ্বকাপের আগে সাদা বলকে গুরুত্ব দিতে এবং ব্যস্ত সূচির ধকল কাটাতে আপাতত এক টেস্ট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। রোববার (৩০ এপ্রিল) ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন তিনি। জালাল ইউনুস বলেন, ‘টি-টোয়েন্টি ও ওয়ানডের সঙ্গে আমরা একটি টেস্ট ম্যাচ খেলব। সিরিজে দুটি টেস্ট ম্যাচ ছিল। কিন্তু ব্যস্ত সূচির (বিশ্বকাপের আগে) কারণে একটি বাতিল করা হয়েছে। বাতিল হওয়া টেস্টটি আমরা অন্য কোনো সময় খেলব, আপাতত একটা টেস্ট খেলব।’এদিকে ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ভারতের বেঙ্গালুরু অথবা সংযুক্ত আরব আমিরাতে ১০ দিনের স্কিল ক্যাম্পের পরিকল্পনা করছে ক্রিকেট বোর্ড। তবে বিশ্বকাপের সূচি এখনও নিশ্চিত না হওয়ায় কোথায় ক্যাম্প করা হবে সেটা এখনও চূড়ান্ত করতে পারছেন না তারা।তবে কোনো কারণে বিদেশে সম্ভব না হলে ঘরের মাটিতেই স্কিল ক্যাম্পের আয়োজন করা হবে বলে জানিয়েছেন জালাল ইউনুস। জালাল ইউনুস জানান, ‘ভারত যেহেতু আয়োজক, তাদের সঙ্গে আলোচনা করে সূচি তৈরি করবে আইসিসি। আমরা সূচির জন্য অপেক্ষা করছি। কোন ভেন্যুতে আমাদের খেলা হবে সেটা জানতে হবে। যখন আমরা সূচি পাব, তখন জানতে পারব আমাদের অবস্থান কোথায়।তবে কোনো কারণে বিদেশে প্রস্তুতি নেয়া না গেলে সেটাও খুব একটা অসুবিধা হবে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন। ‘আমার মনে হয় না সেটা আমাদের জন্য খুব একটা সমস্যার হবে। বিশ্বকাপের আগে আমরা যে ওয়ানডে ম্যাচগুলো খেলব, সেগুলো বিশ্ব আসরটির প্রস্তুতির কথা মাথায় রেখেই খেলা হবে।’ যদিও এ বছর বাইরের দেশে বাংলাদেশের খুব একটা সিরিজ নেই। তবে তাতে বিশ্বকাপে প্রভাব পড়বে না বলে মনে করেন জালাল ইউনুস। আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের প্রতিটা ম্যাচই তার কাছে সমান গুরুত্বপূর্ণ।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad