Ad

লিটনের বদলি হিসেবে জনসন চার্লসকে দলে ভেড়ালো কলকাতা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
d3e63597-johnson-charles-ipl
Durbin News

পারিবারিক কারণে আইপিএল ছাড়ার পর লিটন কুমার দাসের বদলি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের আরেক অলরাউন্ডার জনসন চার্লসকে দলে ভিড়িয়েছে কলকাতা। আইপিএল এর বাকি ম্যাচগুলোর জন্য পঞ্চাশ লাখ রুপিতে চার্লসকে দলে নিয়েছে শাহরুখ খানের দলটি। এবারের মতো মাত্র এক ম্যাচেই কলকাতার হয়ে আইপিএল অভিযান শেষ হলো লিটন দাসের। দেশে ফিরে ইতোমধ্যে আয়ারল্যান্ড সিরিজ খেলতে ইংল্যান্ড পৌঁছেছেন লিটন।আইপিএল এর এবারের আসরে লিটন কুমার দাস যেন এক আক্ষেপের নাম। ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজের পর কলকাতা শিবিরে যোগ দেওয়ার পর লিটনের কাছে ৭ ম্যাচ খেলার সুযোগ থাকলেও কলকাতা ম্যানেজম্যান্ট তাঁকে খেলিয়েছিলো মাত্র একটি ম্যাচে। ২০ এপ্রিল দিল্লির বিপক্ষে অভিষেক ম্যাচে দলের জন্য কিছুই করতে পারেন নি লিটন। মুকেশ কুমারের প্রথম বল মোকাবিলা করে কাভার অঞ্চলে সেই একটি মাত্র বাউন্ডারিই তাঁর প্রাপ্তি। মাত্র ৪ বলে ৪ রান করে আউট হওয়ার পাশাপাশি সহজ দুটো স্ট্যাম্পিং মিস করেছেন লিটন। খারাপ পারর্ফম্যান্সের কারণে লিটনকে আর পরের কোনো ম্যাচে নেয় নি কলকাতা। আর পারিবারিক কারণ দেখিয়ে আইপিএল থেকে নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরে এসেছিলেন লিটন। কলকাতা দলের মিডিয়া বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছিল, ‘২৮ এপ্রিল, শুক্রবার, জরুরি পারিবারিক কারণে লিটন দাসকে বাংলাদেশে ফিরে যেতে হয়েছে। এই কঠিন সময় পেরিয়ে যেতে তাঁর ও তাঁর পরিবারের জন্য আমাদের শুভকামনা।’লিটন দেশে ফেরার কয়েকদিনের মাথায় তাঁর বদলি হিসেবে জনসন চার্লসকে দলে ভেড়ালো কলকাতা। আর এ জন্য কলকাতাকে গুনতে হবে পঞ্চাশ লাখ রুপি। মূলত ওপেনার হলেও মিডল অর্ডারেও ব্যাটিং ভালোই করেন এই ক্যারিবীয়ান ব্যাটার। বর্তমানে কলকাতার ওপেনিং সামলাচ্ছেন ইংল্যান্ডের জেসন রয় ও আফগানিস্থানের রহমানুল্লাহ গুরবাজ। দু জনই বেশ ভালো ফর্মেও আছেন। তাই চার্লসকে ওপেনিং এ না খেলানোর সম্ভাবনাই বেশি। অন্যদিকে আন্দ্রে রাসেল, সুনীল নারাইন এর পারফর্ম্যান্স দিন দিন নিম্নমূখী হওয়ায় স্বভাবতই তাঁদের উপর আস্থা হারাচ্ছে কলকাতা। তাই হয়তো বাকি ম্যাচ গুলোতে চার্লসকে নারাইন অথবা রাসেলের বদলে মিডল অর্ডারে খেলানো হতে পারে। এদিকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা এই ক্রিকেটার এবারই প্রথম আইপিএল খেলবেন। আন্তর্জাতিক ক্রিকেটেও দুর্দান্ত ছন্দে আছেন চার্লস। গত মার্চেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৯ বলে সেঞ্চুরি করেছেন এই ক্যারিবিয়ান। ক্যারিবিয়ান কিপার-ব্যাটার জনসন চার্লসের আন্তর্জাতিক অভিজ্ঞতাও যথেষ্ট। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪১ টি টি ২০ ম্যাচে খেলেছেন তিনি। ২০১২ ও ২০১৬ সালের টি ২০ বিশ্বকাপজয়ী স্কোাডের অন্যতম সদস্য চার্লস আন্তর্জাতিক ক্রিকেটে ৯৭১ রান করেছিলেন। পাশাপাশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি ২০ মিলিয়ে ২২৪ টি ম্যাচে ৫৬০০ রানও রয়েছে তাঁর দখলে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad