Ad

রাসেল রিংকু ঝড়ে শেষ চারের আশা টিকে রইলো কলকাতা।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
KKR-vs-PBKS
Durbin News

আইপিএল মানেই যেন শেষ বলের নাটকীয়তা। আরও একবার বাঁচা মরার ম্যাচে কলকাতার দর্শকদের আত্না কাঁপিয়ে নাটকীয়ভাবে ম্যাচ জিতলো কলকাতা। বাঁচা মরার লড়াইয়ে পাঞ্চাবকে ৫ উইকেটে হারিয়ে আরও একবার টিকে রইলো কলকাতা। জয়ের নায়ক আবারো সেই রিংকু সিং। রাসেলের তিন বলে তিন ছয়ের রোমাঞ্চকর ইনিংসের মাধ্যমে পাঞ্চাবের বিপক্ষে সহজ ম্যাচ কঠিন করে জিতলো কলকাতা। আর এই জয়ের মাধ্যমে এখনো শেষ চারের আশা টিকে রইলো কলকাতার। প্রথম পর্বের লড়াইয়ে পঞ্জাব কিংসের কাছে হার দিয়ে আইপিএল অভিযান শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় পর্বের ম্যাচ নাইটদের কাছে যেমন ছিল প্রতিশোধের, তেমনই প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রাখারও। প্রতিশোধের ম্যাচে দারুণভাবে জ্বলে উঠল নাইট রাইডার্স। পঞ্জাব কিংসকে ৫ উইকেটে হারিয়ে প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রাখল নীতীশ রানার দল। শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে নাইটকে নাটকীয় জয় এনে দেন আবারো সেই রিংকু সিং।শেষ ১২ বলে জয়ের জন্য কলকাতার দরকার ছিলো ২৬ রান। ক্রিজে তখনো আন্দ্রে রাসেল ও রিংকু সিং উভয়ই ২০০ প্লাস স্ট্রাইক রেটে ব্যাট করছিলেন। ১৯ তম ওভারে বোলিং এ আসেন গত আসরের সবচেয়ে দামি খেলোয়াড় স্যাম কারেন। তবে বিধ্বংসী রাসেলের সামনে নিজের নার্ভ ধরে রাখতে পারেন নি তিনি। পর পর দুইটি স্লট বল করায় দুটো বলকেই স্কয়ারলেগ দিয়ে বাউন্ডারি ছাড়া করেন রাসেল। ওভারের পঞ্চম বলে স্লো বাউন্সার পেয়ে আবারো সেটিকে সীমানা ছাড়া করেন ক্যারিবিয়ান এ তারকা। ওই ওভারে মোট ২০ রান তুলেন রাসেল। রাসেল যেভাবে আগ্রাসী হয়ে উঠেছিলেন মনে হচ্ছিলো স্যাম কারেনের করা ১৯তম ওভারেই ম্যাচটা শেষ হতে চলেছে।! তবে শেষ বলে ডট আসায় সমীকরণটা গিয়ে ঠেকে ৬ বলে ৬ রানে। শেষ ওভারে ম্যাচ ঝুলে পড়ে কলকাতার দিকে। ৬ বলে ৬ রান তোলার চ্যালেঞ্জটা হয়ে পড়ে সহজ আনুষ্ঠানিকতা। কিন্তু জয়টা এত সহজে আনতে পারে নি কলকাতা। পাঞ্জাবের হয়ে শেষ ওভার করতে আসেন অর্শদীপ সিং। প্রথম ৩ বলে দিয়েছেন ২ রান। চতুর্থ বলে ২ রান নেন রাসেল। জয়ের জন্য শেষ ২ বলে দরকার ছিল ২ রান। পঞ্চম বলে উইকেটকিপারের হাতে বল দিয়ে ১ রান চুরি করতে গিয়ে রানআউট হন রাসেল। শেষ বলে দরকার ২ রান। স্ট্রাইকে থাকা রিংকু সিংকে কোমর সমান উচ্চতায় ফুল টস মারার খেসারত গুণে বাউন্ডারি হজম করেন অর্শদীপ। শেষ বলে ৫ উইকেটের জয় তুলে নেয় কলকাতা। আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৭৯ রান তুলেছিল পাঞ্জাব। পাঞ্জাবের হয়ে ৪৭ বলে ৫৭ রান করেন অধিনায়ক শিখর ধাওয়ান। শাহরুখ খানের অপরাজিত ৮ বলে ২১ রানে ছোট্ট ক্যামিওর উপর ভর করে কলকাতাকে ১৮০ রানের টার্গেট দেয় কলকাতা। এই লক্ষ্য তাড়া করতে নেমে কলকাতাকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার জেসন রয় ও রহমানউল্লাহ গুরবাজ। ৪.৪ ওভারে গুরবাজ আউট হওয়ার আগে ৩৮ রান যোগ হয় ওপেনিং জুটিতে। তিন নাম্বারে নেমে এক প্রান্ত আগলে রেখে ৩৮ বলে ৫১ রানের ইনিংস খেলেন রানা। তাতে দলও টিকে থাকে লড়াইয়ে। এরপর আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিং মিলে বাকি কাজটা সারেন। এ জয়ে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে উঠে এসেছে কলকাতা। ১১ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে চারে থাকা রাজস্থানের ঘাড়ে নিশ্বাস ফেলছে শাহরুখ খানের দলটি। পাঞ্চাবের সামনে সুযোগ ছিলো টেবিলের তিন নম্বরে যাওয়ার। তবে এ হারের পর সমান ম্যাচ খেলে সেই একই পয়েন্ট নিয়ে রান রেটের ব্যবধানে ৭ নম্বরে নেমে গেছে পাঞ্চাব। এছাড়াও ১ ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট নিয়ে কলতার পরেই টেবিলের ৬ নম্বরে অবস্থান করছে ভিরাট কোহলির আরসিবি। শেষের দিকে এসে জমে উঠেছে আইপিএল এর এবারের আসরের লড়াই। শেষ চারে টিকে থাকার লড়াইয়ে এখন বেঙ্গালুরু, কলকাতা, মুম্বাই ও পাঞ্চাবের জন্য প্রতিটি ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো একটি ভুল হলেই স্বপ্ন ভঙ্গ হতে পারে এ চার দলের যে কারোই।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad