ক্রিকেট


শুরুতেই লিটন তামিমেরর বিদায়।


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৯ মে ২০২৩, ০৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার

শুরুতেই লিটন তামিমেরর বিদায়।
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এখন ইংল্যান্ডে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এবার এই সিরিজের খেলা বাংলাদেশে সরাসরি সম্প্রচার নিয়ে রয়েছে নানা শঙ্কা। এসবের মাঝে আজ মাঠে গড়ায় প্রথম ওয়ানডে। ইংল্যান্ডের কাউন্টি দল এসেক্সের মাঠ চেমসফোর্ডে সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক আন্ড্রু বালবার্নি। 

এদিকে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে এল্বিডব্লির ফাদে পরে সাজঘরে যান লিটন। জশ লিটলের করা ইয়র্কার বল বুঝে উঠার আগেই পায়ে লাগে লিটনের। প্রথম বল মোকাবিলা করে গোল্ডেন ডাক মেরে প্যাভিলিয়নের পথ ধরেছেন লিটন। 

আর দলীয় ১৫ রানে কট বিহাইন্ডের শিকার হয়ে আউট হন তামিম ইকবাল। মার্ক এ্যাডায়ারের অফ স্ট্যাম্পের বাইরের বলে শট খেলতে গিয়ে কট বিহান্ডের শিকার হন তামিম।

৩.৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৫ রান।


সম্পর্কিত

খেলার খবর

জনপ্রিয়


ক্রিকেট থেকে আরও পড়ুন

ঘরের মাঠেই হোয়াইটওয়াশ বাংলাদেশ, অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হার

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে ৩-০ ব্যবধানে সিরিজ খোয়ায় টাইগাররা।

ব্যাটিং ব্যর্থতায় ভুগল বাংলাদেশ, প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সহজ জয়

ওয়ানডে সিরিজে পরপর দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ানোর পর টি-টোয়েন্টি সিরিজেও জয় দিয়ে শুরু করতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ে প্রত্যাশিত সংগ্রহ গড়তে ব্যর্থ হওয়ায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটের সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

২১ বছর পর অস্ট্রেলিয়া বধ, মোসাদ্দেকের অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশের দাপুটে জয়

অবশেষে অস্ট্রেলিয়া বাধা পেরোল বাংলাদেশ। দীর্ঘ ২১ বছর পর ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে নিয়েছে টাইগাররা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চার বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেনের অলরাউন্ড পারফরম্যান্সে ডিএলএস পদ্ধতিতে ৮৬ রানের বড় জয় পেয়েছে স্বাগতিকরা।

ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তনের ভাবনা আইসিসির

আন্তর্জাতিক ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটে একাধিক নতুন নিয়ম চালুর পরিকল্পনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ওয়ানডেতে ড্রিংকস ব্রেকের সময় মাঠে কোচের প্রবেশ, টেস্টে বল পরিবর্তনের সুযোগ এবং টি-টোয়েন্টিতে ইনিংস বিরতি কমানোর মতো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।