Ad

বৃষ্টি বাগড়ায় কপাল পুড়লো আয়ারল্যান্ডের, খেলতে হবে কোয়ালিফায়ার।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
1765486127475066
Durbin News

ইংল্যান্ডের আকাশ বোঝা আর নারীর মন বোঝা যেন একই কথা। চেমসফোর্ডের আকাশ যেন এই রোদ, এই মেঘের খেলা। কাউন্টি গ্রাউন্ডের সকালটা শুরুটা হয়েছিল রোদ দিয়েই। বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডের প্রথম ইনিংসে রোদ্রমাখা সকালে আগে ব্যাট করে ২৪৭ রানের টার্গেট দিলেও বিপত্তি বাঁধে দ্বিতীয় ইনিংসে। চেমসফোর্ডে বাংলাদেশের দেওয়া ২৪৭ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে, ১৬ দশমিক ৩ ওভারে ৩ উইকেট হারিয়ে, ৬৫ রান তুলেছিল আয়ারল্যান্ড, এরপরই নামে বৃষ্টি। বৃষ্টি বাগড়ায় শেষ পর্যন্ত প্রথম ওয়ানডের ফলাফল গিয়ে দাঁড়ায় “ম্যাচ বাতিলের” খাতায়। আর এতেই কপাল পুড়েছে আয়ারল্যান্ডের। আয়ারল্যান্ডের জন্য কার্যত বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচই ছিল ‘ফাইনাল’। এ বছর ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে, সরাসরি অংশ নিতে বাংলাদেশকে ধবলধোলাই করা ছাড়া বিকল্প ছিল না তাদের। তবে আইরিশদের সে আশা, ভেসে গেল বৃষ্টিতে। আর বৃষ্টির সাথেই ভেসে গেলো আয়ারল্যান্ডের সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্ন। এবার তাঁদের শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের সাথে খেলতে হবে কোয়ালিফাইয়ার। বাংলাদেশের জন্য ওয়ানডে সিরিজটা বিশ্বকাপের আগে প্রস্তুতির মঞ্চ থাকলেও আয়ারল্যান্ডের কাছে ছিলো বাঁচা মরার লড়াই। ওয়ানডে সুপার লীগে টিকে থাকতে হলে জয় ছাড়া কোনো বিকল্প ছিলো না আইরিশদের। তবে বৃষ্টি বাঁধায় তা আর হলো কই? আইসিসি ওয়ানডে সুপার লীগের সেরা আটে জায়গা করতে না পারায় বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে না পল স্টার্লিং এর দল। বরং শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের সাথে খেলতে হবে কোয়ালিফায়ার রাউন্ড। আর কথায় আছে, কারো পৌষ মাস, তো কারো সর্বনাশ। আয়ারল্যান্ডের এ সর্বনাশ যেন দক্ষিণ আফ্রিকার জন্য পৌষ মাস হিসেবেই ধরা দিলো। আয়ারল্যান্ড সেরা আট থেকে ছিটকে পড়ায় এবার কপাল খুললো দক্ষিণ আফ্রিকার। রেটিং পয়েন্টের ব্যবধানে এখন বিশ্বকাপ সুপার লীগের আট নম্বরে অবস্থান করছে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার ওয়ানডে বিশ্বকাপের আগে সুপার লীগের সবকটি ম্যাচ শেষ হয়ে যাওয়ায় তাঁদের সরাসরি বিশ্বকাপ খেলার ভাগ্য ঝুলছিলো এই সিরিজকে কেন্দ্র করে। সমীকরণটা এমন ছিলো যে, যদি বাংলাদেশকে আয়ারল্যান্ড ওয়াইটওয়াশ করতে পারে তবে তাঁরা সরাসরি ভারতের মাটিতে বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে। আর না পারলে পয়েন্টের ব্যাবধানে আটে চলে যাবে দক্ষিণ আফ্রিকা।৬৮ পয়েন্ট পাওয়া আইরিশদের বাংলাদেশের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে তাদের খাতায় যুক্ত হতো আরও ৩০টি পয়েন্ট। আর দক্ষিণ আফ্রিকার ২১ ম্যাচে সমান ৯৮ পয়েন্ট থাকলেও নেট রান রেটের হিসেবে সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করতো আয়ারল্যান্ড।তবে প্রথম ওয়ানডেতে কোনো ফল না আসায় ১০ পয়েন্ট খুইয়েছে আয়ারল্যান্ড। তাই এ বছর আর সরাসরি বিশ্বকাপ খেলা হলো না আইরিশদের। অষ্টম দল হিসেবে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের টিকিট পাওয়ায় এবার চুড়ান্ত হলো কোন আটটি দল এবারের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে। স্বাগতিক ভারত ছাড়াও সরাসরি বিশ্বকাপে খেলবে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান।বর্তমানে বাংলাদেশ টেবিলের চার নম্বরে অবস্থান করলেও আইরিশদের বিপক্ষে চলমান সিরিজ জিতলে ১৫৫ পয়েন্ট নিয়ে ভারতকে টপকে তিনে চলে আসবে। অন্যদিকে কোয়ালিফাইয়ারে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ, নেদারল্যান্ডস ছাড়াও আরও পাঁচ আইসিসি সহযোগী দেশ ওয়ার্ল্ডকাপ কোয়ালিফায়ার টুর্নামেন্টে লড়বে। সেখান থেকে মাত্র দুইটি দেশ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad