ক্রিকেট


আয়ারল্যান্ড শিবিরে শুরুতেই হাসানের হানা।


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১২ মে ২০২৩, ০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার

আয়ারল্যান্ড শিবিরে শুরুতেই হাসানের হানা।
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে, দ্বিতীয় ম্যাচে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেও বৃষ্টির বাগড়ায় বিলম্বিত হয় টস। নির্ধারিত সময় মাঠে গড়ায়নি খেলা-তবে দীর্ঘ অপেক্ষার পর মিলল সুখবর। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর কভার সরাতে শুরু করেন মাঠকর্মীরা। চেমসফোর্ডে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। বৃষ্টির কারণে ইনিংসের দৈর্ঘ্য ৫ ওভার কমিয়ে ৪৫ ওভার করা হয়েছে।

আগে বোলিং করতে এসে শুরুতেই টাইগার অধিনায়ক বল হাতে তুলে দেন হাসন মাহামুদের হাতে। টাইগার পেসার অবশ্য তার আস্তার প্রমান দেন। প্রথম ওভারের পঞ্চম বলেই ব্রেকথ্রু এনে দেন এই পেসার। হাসানের অফ স্টাম্পের বাইরে পড়ে ইনসুইং ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টা করেন স্টার্লিং। বল তার ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটের পেছনে থাকা মুশফিকের হাতে। বাম দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নেন টাইগার উইকেটরক্ষক। 

শেষ খবর পাওয়া পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ৫.১ ওভারে ১০ রান। 

সম্পর্কিত

খেলার খবর

জনপ্রিয়


ক্রিকেট থেকে আরও পড়ুন

ঘরের মাঠেই হোয়াইটওয়াশ বাংলাদেশ, অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হার

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে ৩-০ ব্যবধানে সিরিজ খোয়ায় টাইগাররা।

ব্যাটিং ব্যর্থতায় ভুগল বাংলাদেশ, প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সহজ জয়

ওয়ানডে সিরিজে পরপর দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ানোর পর টি-টোয়েন্টি সিরিজেও জয় দিয়ে শুরু করতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ে প্রত্যাশিত সংগ্রহ গড়তে ব্যর্থ হওয়ায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটের সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

২১ বছর পর অস্ট্রেলিয়া বধ, মোসাদ্দেকের অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশের দাপুটে জয়

অবশেষে অস্ট্রেলিয়া বাধা পেরোল বাংলাদেশ। দীর্ঘ ২১ বছর পর ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে নিয়েছে টাইগাররা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চার বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেনের অলরাউন্ড পারফরম্যান্সে ডিএলএস পদ্ধতিতে ৮৬ রানের বড় জয় পেয়েছে স্বাগতিকরা।

ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তনের ভাবনা আইসিসির

আন্তর্জাতিক ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটে একাধিক নতুন নিয়ম চালুর পরিকল্পনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ওয়ানডেতে ড্রিংকস ব্রেকের সময় মাঠে কোচের প্রবেশ, টেস্টে বল পরিবর্তনের সুযোগ এবং টি-টোয়েন্টিতে ইনিংস বিরতি কমানোর মতো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।