Ad

আঙ্গুলের চোটে অন্তত চার সপ্তাহের জন্য মাঠের বাইরে সাকিব।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
Shakib-fielding
Durbin News

বাংলাদেশের সমর্থকদের জন্য দুঃসংবাদ! আঙ্গুলের চোটে অন্তত চার সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে তাই তাঁর আর খেলা হচ্ছে না। এমনকি আগামী আফগানিস্তান সিরিজেও তাঁকে পাওয়া নিয়ে রয়েছে শংকা। আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডের ইনিংসের ৪৩তম ওভারে মেহেদী হাসান মিরাজের তৃতীয় বলে কাভারে ক্যাচ তুলে দেন আইরিশ ব্যাটার জর্জ ডকরেল। সজোরে খেলা সেই শটে ক্যাচ ধরতে গিয়ে ব্যর্থ হন সাকিব। ক্যাচ মিসের পর তাকে ব্যথায় কাতরাতে দেখা যায়।তবে তখনও বোঝা যায়নি ঠিক কতটা আঘাত পেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়। ওই আঙ্গুল নিয়েই তখন করেছেন ফিল্ডিং। এরপর ব্যাট হাতে সাবলীলভাবে ব্যাটিংও করেন তিনি। দলের প্রয়োজনে ব্যাট হাতে নেমে সাকিব করেছিলেন ২৭ বলে ২৬ রান। পরে ব্যথার তীব্রতা বেড়ে যাওয়ায় স্ক্যান করে তাঁর আঙ্গুলের অবস্থা জানা যায়। স্ক্যান রিপোর্টে ওই আঙ্গুলে ফ্র্যাকচার ধরা পড়ে। এ ব্যাপারে জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেছেন, ‘গতকাল (শুক্রবার) দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ নেওয়ার চেষ্টা করার সময় সাকিব তার ডান আঙুলের তর্জনীর উপরের ভাগে আঘাত পান। আজ (শনিবার) এক্স-রে রিপোর্টে ফ্র্যাকচার ধরা পড়ে। এই ধরনের আঘাত সাধারণত সারতে প্রায় ছয় সপ্তাহ সময় লাগে। এই কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে সাকিবকে পাওয়া যাচ্ছে না।’এদিকে টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, কেবল আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে নয়, আফগানিস্তানের বিপক্ষে টেস্টেও সাকিবকে পাওয়া যাবে কি না এ নিয়ে শঙ্কা রয়েছে। কেননা জুনের দ্বিতীয় সপ্তাহে আফগানদের বিপক্ষে একটি টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশের।বৃষ্টি বাগড়ায় প্রথম ওয়ানডে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ওয়ানডেতে ৩২০ রান তাড়া করে ৩ উইকেটের এক রোমাঞ্চিত জয় পায় বাংলাদেশ। তাই সিরিজের তৃতীয় ম্যাচটি পরিণত হয়েছে সিরিজ নির্ধারণী লড়াইয়ে। আর সেই লড়াইয়ের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ। এখন সাকিবকে ছাড়াই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে আইরিশদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচ জিতলে সিরিজ উঠবে টাইগারদের হাতে। পাশাপাশি বিশ্বকাপ সুপারলীগে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার ১৫৫ পয়েন্টে ভাগ বসাবে বাংলাদেশ। আর হারলে সিরিজ হবে ড্র।সিরিজের দুই ওয়ানডেতে এখন পর্যন্ত আশানুরূপ পারফর্ম করতে পারেননি সাকিব। প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ২০ রান করলেও, বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় বল করতে হয়নি তাকে। তবে দ্বিতীয় ম্যাচে বল হাতে ছিলেন উইকেটশূন্য। ব্যাট হাতে করেন ২৬ রান।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad