Ad

তৃতীয় ওয়ানডেতে অভিষেক হচ্ছে মৃত্যুঞ্জয়ের?

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
mrittunjoy-chowdhury
Durbin News

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে ভেস্তে গেলেও দ্বিতীয় ওয়ানডেতে এক রোমাঞ্চিত জয় তুলে নিয়েছে টাইগাররা। ৩২০ রানের দেওয়া টার্গেটে খেলতে নেমে তিন বল হাতে থাকতেই শান্ত, হৃদয় ও মুশফিকের অনবদ্য ব্যাটিং এর উপর ভর করে ৩ উইকেটের জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। তবে এতোকিছুর মাঝে একটা জিনিস মিলাতে পারছেন না কোচ, টিম ম্যানেজম্যান্ট। মুস্তাফিজ অফ ফর্ম থাকায় তাঁর বদলি হিসেবে দুই ম্যাচেই মাঠে নেমেছিলো শরিফুল ইসলাম। প্রথম ম্যাচে ৫ ওভারে ২১ রান দিয়ে ১ উইকেট নিলেও দ্বিতীয় ওয়ানডে তে ছিলেন বেশ খরুচে। বাংলাদেশের জয়ের দিনে ৯ ওভার বল করে দিয়েছেন সর্বোচ্চ ৮৩ রান! তাঁর ইকোনোমিটা ছিলো ৯ দশমিক ২২, যা ওয়ানডে ক্রিকেটে বড়ই বেমানান। যদিও শেষ দিকে দুইটি উইকেট নিয়েছিলেন, তবে শরিফুলকে দেখে মনে হচ্ছিলো, তিনি হয়তো ক্যারিয়াররে প্রথম ওয়ানডে খেলছেন। গতকালের ম্যাচে তাঁর বলে না ছিলো কোনো সুইং, না ছিলো কোনো মুভমেন্ট কিংবা বল প্লেসমেন্ট। ডান হাতি ব্যাটারদের সামনে পেয়েও, কাটার কিংবা স্লোয়ার কোনোটাতেই তিনি সফল ছিলেন না। ডেথ ওভারে বোলিং করতে এসে, ইয়র্কার করতে বরাবরই ব্যর্থ হয়েছেন। বার বার বল করেছেন স্লটে। এতে রান আটকানোর বদলে, উলটো রান দিয়েছেন দেদারসে। শরিফুল যেভাবে বল করছিলেন, তাতে তাঁর গেম সেন্স নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। এটা আপনাকে মানতেই হবে,বাংলাদেশের পেস ইউনিট এখন বিশ্বসেরা। দলে তাসকিন, হাসান, ইবাদত, মুস্তাফিজের মতো চ্যাম্পিয়ন বোলাররা তো পরীক্ষিতই। আর শরিফুল তো অনুর্ধ উনিশ বিশ্বকাপে, বোলিং ডিপার্টমেন্টে নেতৃত্ব দেওয়া বোলার। তবে শরিফুলের বর্তমানে যা পারর্ফম্যান্স, তাতে পরের ম্যাচে একাদশে না দেখলে, অবাক হওয়ার মতো কিছুই হবে না। শরিফুল একাদশের বাইরে চলে গেলে, কপাল খুলতে পারে অভিষেকের অপেক্ষায় থাকা মৃত্যুঞ্জয় চৌধুরীর। পরের ম্যাচে যদি টিম ম্যানেজম্যান্ট বাঁ হাতি কম্বিনেশন ধরে রাখতে চায়, তবে শরিফুলকে বসিয়ে, খেলানো হতে পারে মৃত্যুঞ্জয়কে। সিরিজ জিততে মরিয়া বাংলাদেশের শেষ ওয়ানডেতে একাদশ কেমন হতে পারে, এবার সেটাই দেখে নেওয়া যাক। ওপেনিং জুটিতে তামিম-লিটনের অবস্থান পাকাপোক্ত হলেও, চলমান সিরিজে ভালো করতে পারছেন না ক্যাপ্টেন তামিম ইকবাল। দুই ম্যাচে আউট হয়েছেন ১৪ ও ৭ রান করে। অন্যদিকে লিটন দাস প্রথম ম্যাচে শূন্য রানে আউট হলেও, দ্বিতীয় ম্যাচে করেছেন ২১ রান। ওপেনিং জুটিতে এ সিরিজে, এ দুই ওপেনারের অবদান ওয়ানডের জন্য আদর্শ নয়। কিছুদিন আগে তামিম ইকবাল গনমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, দলে কেউ পারর্ফম না করলে তাঁকে দল থেকে বের হয়ে যেতে হবে, এমনকি তিনি নিজেও যদি ধারাবাহিক না হন, তাকেও দল থেকে বের হয়ে যেতে হবে। এখন দেখার বিষয়, ওপেনিং এ অধারাবাহিক তামিম, শেষ ম্যাচে ব্যাক আপ ওপেনার, রণি তালুকদারকে নিজের জায়গাটা ছেড়ে দেন কি না। সেক্ষেত্রে ভাইস ক্যাপ্টেন লিটনকে, সামলাতে হবে গুরু দায়িত্ব। তবে ক্যাপ্টেন কোটায় তামিম খেললেও, টিম ম্যানেজম্যান্ট লিটনের বদলে, রণিকে বাজিয়ে দেখতে চাইলেও, অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। ওয়ান ডাউনে শান্ত, চারে সাকিব, পাঁচে হৃদয়, ছয়ে মুশফিকের জায়গা মোটামুটি ফিক্সড। সাথে গত ম্যাচে মেহেদি মিরাজ খেললেও, তাঁকে দিয়ে ক্যাপ্টেন বোলিং করিয়েছিলেন মাত্র ২ ওভার। তবে ফিনিশিং রোলে শেষ দিকে, মিরাজের উপর ভরসা করতেই পারেন ক্যাপ্টেন, কোচ। গত ম্যাচে, দলে বাঁ হাতি স্পিনার তাইজুলও ছিলেন বেশ খরুচে। ৭ ওভার বল করে দিয়েছেন, ৫৯ রান। তাই তাইজুলকে বসিয়ে,অতিরিক্ত এক পেসার খেলানোর সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে আরও একজন বাঁ হাতি পেসার হিসেবে, একাদশে ঢুকতে পারেন মুস্তাফিজ। হাসান- ইবাদতের জায়গা দলে নিশ্চিত থাকলেও, শরিফুল যে সেরা একাদশে থাকছেন না, এটা এক প্রকার নিশ্চিত। তাঁর জায়গায় অভিষেক হয়ে যেতে পারে, বাঁ হাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। শেষ ওয়ানডেতে তাঁকে নিয়ে যদি বাজি ধরেই ফেলেন কোচ হাতুরাসিংহে, তবে অভিষেকটা রাঙ্গাতে পারবেন তো মৃত্যুঞ্জয়?

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad