Ad

ব্যাটিং ব্যর্থতায় হারে এশিয়া কাপ শুরু সাকিব বাহিনীর

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
tiger
Durbin News

হার দিয়ে এশিয়া কাপে যাত্রা শুরু করলো বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের কাছে ৫ উইকেটে হেরেছে সাকিব আল হাসানের দল।ক্যান্ডির পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে লঙ্কান বোলারদের সামনে মুখ থুবড়ে পড়ে টাইগার ব্যাটাররা। কেবল নাজমুল হোসেন শান্ত ছাড়া আর কেউ উল্লেখযোগ্য রান করতে পারেনি।নিজের অভিষেক ম্যাচে রানের খাতা খোলার আগেই মাহিশ থিকসেনার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন তানজিদ হাসান তামিম। এরপর উইকেটে এসে ইনিংস বড় করার চেষ্টা করলেও বেশিক্ষণ টিকেননি নাইম শেখ। ২৩ বলে মাত্র ১৬ রান করেন তিনি। পাওয়ারপ্লের ১০ ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ৩৪ রান করে বাংলাদেশ।অধিনায়ক সাকিব আল হাসানও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। ১১ বলে স্কোরবোর্ডে যোগ করেন মাত্র ৫ রান। এরপর দলের হাল ধরেন তাওহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত। চতুর্থ উইকেটে দুইজনে মিলে করেন ৫৯ রান। তবে ২০ রান করে হৃদয় আউট হয়ে গেলেও এক প্রান্তে লড়ে যান শান্ত। থিকসানার বলে আউট হওয়ার আগে ৭ চারের সাহায্যে ৮৯ রান করেন এই ব্যাটার, স্ট্রাইক রেট ছিল ৭২.৯৫। বাংলাদেশের হয়ে মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ ও শেখ মেহেদী হাসান করেছেন যথাক্রমে ১৩, ৫ ও ৬ রান। শেষ পর্যন্ত ৪২.৪ ওভারে সব উইকেট হারিয়ে টাইগাররা তুলতে পেরেছে ১৬৪ রান।শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন পেসার পাথিরানা। এজন্য খরচ করেছেন মাত্র ৩২ রান। এছাড়াও থিকসেনা ২টি এবং শানাকা, ধনাঞ্জয়া, ওয়েললাগে ১টি করে উইকেট পান।১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় শ্রীলঙ্কা। বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার তাসকিন আহমেদ। ৩ বলে ১ রান করা দিমুথ করুনারত্নেকে বোল্ড আউট করে সাজঘরে ফেরান এই পেসার। এরপর ক্রিজে আসেন কুশল মেন্ডিস। ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে এসে বাংলাদেশকে আবারও সাফল্য এনে দেন শরিফুল ইসলাম। দলীয় ১৫ রানে ১৩ বলে ১৪ রান করা পাথুম নিশাঙ্কাকে আউট করেন শরিফুল।নিশাঙ্কার বিদায়ের পর ক্রিজে আসেন সাদিরা সামারাবিক্রমা। মেন্ডিসকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন সামারাবিক্রমা। তবে দলীয় ৪৩ রানে মেন্ডিসের উইকেট হারায় শ্রীলঙ্কা। ২১ বলে ৫ রান করে সাকিবের বলে বোল্ড হন মেন্ডিস।এরপর দারুণ এক জুটি গড়ে তোলেন সামারাবিক্রমা ও চারিথ আসালাঙ্কা। সময়ের সঙ্গে সঙ্গে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিতে থাকেন তারা দু’জন। দারুণ ব্যাটিংয়ে ৫৯ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন সামারাবিক্রমা। অন্যদিকে, তাকে যোগ্য সঙ্গ দেন আসালাঙ্কা। দলীয় ১২১ রানে সামারাবিক্রমাকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন মেহেদী হাসান। ৭৭ বলে ৫৪ রান করে আউট হন সামারাবিক্রমা। এরপর লঙ্কান শিবিরে আঘাত হানেন সাকিব। দলীয় ১২৮ রানে ক্রিজে আসা ধনাঞ্জায়া ডি সিলভাকে আউট করেন সাকিব।এরপর ক্রিজে আসেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। আসালাঙ্কাকে সঙ্গে নিয়ে দলকে জয়ের পথে রাখেন শানাকা। এরই মাঝে নিজের অর্ধশতক পূরণ করেন আসালাঙ্কা। শেষ পর্যন্ত ১০ ওভার হাতে রেখে দলের জয় নিশ্চিত করেন এই দুই ব্যাটার। আর তাতে হার দিয়ে এশিয়া কাপে নিজেদের যাত্রা শুরু করলো টাইগাররা। আসালাঙ্কা ৯২ বলে ৬২ এবং শানাকা ২১ বলে ১৪ রানে অপরাজিত থাকেন।বাংলাদেশের হয়ে ২ উইকেটে নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। এছাড়াও তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও শেখ মেহেদী নেন ১ টি করে উইকেট।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad