ক্রিকেট
এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন শান্ত, ফিরছেন দেশে
শান্তর জায়গায় দলে যুক্ত হয়েছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুর দুইটার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে শান্তও এ তথ্য নিশ্চিত করেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, এশিয়া কাপে আমার জার্নি শেষ। হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছি আমি, এই টুর্নামেন্টে আর খেলতে পারবো না। বাংলাদেশ দলের বাকি ম্যাচগুলোর জন্য শুভ কামনা। দেশে ফিরে বিশ্বকাপের প্রস্তুতি নেবো। সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।
জানা গেছে, দেশে ফিরেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন শান্ত। এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে রয়েছেন এই ব্যাটার। দুই ম্যাচ খেলে ১৯৩ রান করেন শান্ত। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে তার ব্যাট থেকে আসে ৮৯ রানের ইনিংস। আর আফগানিস্তানের বিপক্ষে হাকিয়েছেন শতক, খেলেন ১০৪ রানের ইনিংস।
জনপ্রিয়
ক্রিকেট থেকে আরও পড়ুন
ঘরের মাঠেই হোয়াইটওয়াশ বাংলাদেশ, অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হার
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে ৩-০ ব্যবধানে সিরিজ খোয়ায় টাইগাররা।

ব্যাটিং ব্যর্থতায় ভুগল বাংলাদেশ, প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সহজ জয়
ওয়ানডে সিরিজে পরপর দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ানোর পর টি-টোয়েন্টি সিরিজেও জয় দিয়ে শুরু করতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ে প্রত্যাশিত সংগ্রহ গড়তে ব্যর্থ হওয়ায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটের সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

২১ বছর পর অস্ট্রেলিয়া বধ, মোসাদ্দেকের অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশের দাপুটে জয়
অবশেষে অস্ট্রেলিয়া বাধা পেরোল বাংলাদেশ। দীর্ঘ ২১ বছর পর ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে নিয়েছে টাইগাররা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চার বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেনের অলরাউন্ড পারফরম্যান্সে ডিএলএস পদ্ধতিতে ৮৬ রানের বড় জয় পেয়েছে স্বাগতিকরা।

ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তনের ভাবনা আইসিসির
আন্তর্জাতিক ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটে একাধিক নতুন নিয়ম চালুর পরিকল্পনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ওয়ানডেতে ড্রিংকস ব্রেকের সময় মাঠে কোচের প্রবেশ, টেস্টে বল পরিবর্তনের সুযোগ এবং টি-টোয়েন্টিতে ইনিংস বিরতি কমানোর মতো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।

.jpg)







