ক্রিকেট


তামিমকে ছাড়াই বিশ্বকাপ খেলতে যাচ্ছে টাইগাররা


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:২২ পূর্বাহ্ন, বুধবার

তামিমকে ছাড়াই বিশ্বকাপ খেলতে যাচ্ছে টাইগাররা
সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবালকে ছাড়াই ভারত বিশ্বকাপ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। এই ব্যাটারকে বাদ দিয়েই ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসানের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে টাইগাররা।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টা ১৬ মিনিটে বিসিবির ফেসবুক পেজ ও ইউটিউবে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি উন্মোচন করে দলে সুযোগ পাওয়া খেলোয়াড়েরা। ভিডিওতে জার্সি হাতে খেলোয়াড়েরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন।

দল ঘোষণার আগে নানা গুঞ্জন চলছিল তার দলে না থাকা নিয়ে। শেষ পর্যন্ত তা-ই সত্য হলো। ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন অনেকদিন ধরে আলোচনায় থাকা মাহমুদউল্লাহ রিয়াদ।

বিশ্বকাপ দলে ওপেনার হিসেবে রাখা হয়েছে তানজিদ হাসান তামিম, লিটন দাসকে। ব্যাটার হিসেবে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। অলরাউন্ডার হিসেবে অধিনায়ক সাকিব আল হাসান ছাড়াও রয়েছেন মেহেদি হাসান মিরাজ ও শেখ মাহেদি হাসান।

দলের অলরাউন্ডার তিনজনই একইসঙ্গে স্পেশালিস্ট স্পিনারও। এর বাইরে স্পিনার নেয়া হয়েছে কেবল বাঁহাতি নাসুম আহমেদকে। আর পেসার রয়েছেন পাঁচজন; তারা হলেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান তামিম।

বিশ্বকাপে অংশ নিতে বুধবার (২৭ সেপ্টেম্বর) ভারতের বিমান ধরবে সাকিব আল হাসানের দল। ২০২৪ বিশ্বকাপ মিশনে ঢাকা থেকে সাকিবদের প্রথম গন্তব্য গৌহাটি। আগামী ২৯ সেপ্টেম্বর ও ২ অক্টোবর গৌহাটিতে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

এরপরবিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের ভেন্যু ধর্মশালায় যাবে সাকিব বাহিনী। ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে বাংলাদেশের টুর্নামেন্ট শুরু হবে।

বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব।

জনপ্রিয়


ক্রিকেট থেকে আরও পড়ুন

ঘরের মাঠেই হোয়াইটওয়াশ বাংলাদেশ, অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হার

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে ৩-০ ব্যবধানে সিরিজ খোয়ায় টাইগাররা।

ব্যাটিং ব্যর্থতায় ভুগল বাংলাদেশ, প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সহজ জয়

ওয়ানডে সিরিজে পরপর দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ানোর পর টি-টোয়েন্টি সিরিজেও জয় দিয়ে শুরু করতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ে প্রত্যাশিত সংগ্রহ গড়তে ব্যর্থ হওয়ায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটের সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

২১ বছর পর অস্ট্রেলিয়া বধ, মোসাদ্দেকের অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশের দাপুটে জয়

অবশেষে অস্ট্রেলিয়া বাধা পেরোল বাংলাদেশ। দীর্ঘ ২১ বছর পর ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে নিয়েছে টাইগাররা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চার বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেনের অলরাউন্ড পারফরম্যান্সে ডিএলএস পদ্ধতিতে ৮৬ রানের বড় জয় পেয়েছে স্বাগতিকরা।

ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তনের ভাবনা আইসিসির

আন্তর্জাতিক ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটে একাধিক নতুন নিয়ম চালুর পরিকল্পনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ওয়ানডেতে ড্রিংকস ব্রেকের সময় মাঠে কোচের প্রবেশ, টেস্টে বল পরিবর্তনের সুযোগ এবং টি-টোয়েন্টিতে ইনিংস বিরতি কমানোর মতো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।