ক্রিকেট
'আমাকে মনে রাইখেন, ভুলে যাইয়েন না'
কয়েকদিন ধরে দেশের ক্রিকেট অঙ্গনে ঘটে যাওয়া ঘটনা নিয়ে ভিডিও বার্তায় নিজের বিষয়ে স্পষ্ট করেন তামিম ইকবাল।
ভিডিওর শেষে আবেগজড়িত কণ্ঠে দেশসেরা এই ওপেনার বলেন, আরও অনেক কিছু ঘটেছে যা আপনারা দেখেছেন। একটা কাহিনি ইনসিডেন্ট হতে পারে, দুইটা কাহিনি মিস–আন্ডারস্ট্যান্ডিং হইতে পারে। কিন্তু একজনের সাথে লাস্ট তিন-চার মাসে সাত-আটটা কাহিনি যদি হয় তাহলে এটা ইনটেনশনাল হয়। দিস ইজ হোয়াট আই ফেল্ট। আমি এতটুকুই বলবো, আমাকে মনে রাইখেন, ভুলে যাইয়েন নাই।
বাংলাদেশের ক্রিকেটে উজ্জ্বল এক নক্ষত্রের নাম তামিম ইকবাল খান। ১৭ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার সমৃদ্ধ হয়েছে বিভিন্ন অর্জন ও রেকর্ডে। ক্যারিয়ারের শুরু থেকেই দেশের ক্রিকেটে অবদান রেখেছেন এই ওপেনার। তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড তামিমের দখলে। সেই তামিম ইকবাল নেই বাংলাদেশ বিশ্বকাপ দলে। আর এ নিয়ে দেশের ক্রিকেট পাড়ায় চলছে নানা আলোচনা-সমালোচনা, গুঞ্জন।
জনপ্রিয়
ক্রিকেট থেকে আরও পড়ুন
ঘরের মাঠেই হোয়াইটওয়াশ বাংলাদেশ, অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হার
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে ৩-০ ব্যবধানে সিরিজ খোয়ায় টাইগাররা।

ব্যাটিং ব্যর্থতায় ভুগল বাংলাদেশ, প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সহজ জয়
ওয়ানডে সিরিজে পরপর দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ানোর পর টি-টোয়েন্টি সিরিজেও জয় দিয়ে শুরু করতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ে প্রত্যাশিত সংগ্রহ গড়তে ব্যর্থ হওয়ায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটের সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

২১ বছর পর অস্ট্রেলিয়া বধ, মোসাদ্দেকের অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশের দাপুটে জয়
অবশেষে অস্ট্রেলিয়া বাধা পেরোল বাংলাদেশ। দীর্ঘ ২১ বছর পর ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে নিয়েছে টাইগাররা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চার বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেনের অলরাউন্ড পারফরম্যান্সে ডিএলএস পদ্ধতিতে ৮৬ রানের বড় জয় পেয়েছে স্বাগতিকরা।

ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তনের ভাবনা আইসিসির
আন্তর্জাতিক ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটে একাধিক নতুন নিয়ম চালুর পরিকল্পনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ওয়ানডেতে ড্রিংকস ব্রেকের সময় মাঠে কোচের প্রবেশ, টেস্টে বল পরিবর্তনের সুযোগ এবং টি-টোয়েন্টিতে ইনিংস বিরতি কমানোর মতো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।

.jpg)







