Ad

পাকিস্তানকে হারিয়ে আফগানিস্তানের চমক

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
afghanistanwin
Durbin News

আফগানদের বিপক্ষে ধরাশয়ী হলো বাবর আজমের পাকিস্তান। ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে তারা। দুই উইকেট হারিয়ে এক ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে আফগানরা বিশ্বকাপে রূপকথা লিখলো। ২৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফগানদের তিন ব্যাটার অর্ধ শতক হাঁকান। অন্যদিকে পাকিস্তানের বোলাররা ছিলেন নিষ্প্রভ।সোমবার (২৩ অক্টোবর) চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।ব্যাট করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার ভালো শুরু করেন। কিন্তু বেশিদূর আগাতে পারেননি। দলীয় ৫৬ রানের মাথায় সাজঘরে ফেরেন ইমাম-উল-হক। ২২ বলে ১৭ রান করে আউট হন এই ওপেনার।এরপর তিনে ব্যাট হাতে আসেন অধিনায়ক বাবর আজম। তাকে নিয়ে ৫৫ রানের জুটি গড়েন আবদুল্লাহ শফিক। দলীয় ১১০ রানে ৭৫ বলে ৫৮ রান করে আউট হন আবদুল্লাহ শফিক। এরপর ক্রিজে এসে দ্রুতই সাজঘরে ফেরেন মোহাম্মদ রিজওয়ানও। পাঁচ নম্বর উইকেটে সৌদ শাকিলকে সঙ্গে নিয়ে ৪৩ রানের জুটি গড়েন বাবর।তবে দলীয় ১৬৩ রানে ৩৪ বলে ২৫ রান করে নবির বলে রশিদের হাতে ক্যাচ দেন শাকিল। এরপর শাদাব খানকে নিয়ে রানের চাকা সচল রাখেন বাবর। সাবলীল ব্যাটিংয়ে নিজের অর্ধশত পূরণ করেন পাক অধিনায়ক। তবে দলীয় ২০৬ রানে ৯২ বলে ৭৪ রান করে নূর আহমেদের বলে কাভারে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বাবর।ষষ্ঠ উইকেটে ইফতিখার আহমেদ ও শাদাব দু’জনেই মারমুখী ব্যাটিং করতে থাকেন। দু’জন মিলে গড়েন ৭৩ রানের জুটি। দলীয় ২৭৯ রানে ২৬ বলে ৪০ রানের ক্যামিও ইনিংস খেলে সাজঘরে ফেরেন ইফতিখার। তার বিদায়ের পর আসেন শাহিন আফ্রিদি। এরপর ইনিংসের শেষ বলে ৩৮ বলে ৪০ রান করে আউট হন শাদাব। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করে পাকিস্তান। আফগানিস্তানের পক্ষে নূর আহমেদ নেন ৩টি উইকেট।২৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানদের শুরুটা বেশ ভালোই হয়। দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান দেখে-শুনে খেলছিলেন পাকিস্তানের বোলারদের। কোনো উইকেট না হারিয়ে পাওয়ার প্লেতে আফগানরা তুলে নেয় ৬০ রান, বিশ্বকাপে যা তাদের তৃতীয় সর্বোচ্চ।এরপর থেকে প্রতি ওভারেই রান রেট ঠিক রেখে এগোতে থাকেন দুই ওপেনার। ১৫তম ওভারে ফিফটি তুলে নেন ইব্রাহিম। আর পরের ওভারেই ফিফটির দেখা পান আরেক ওপেনার গুরবাজ। ২১.১ ওভারে শাহিন শাহ আফ্রিদির বলে উসামা মীরকে ক্যাচ দিয়ে সাজগরে ফেরেন গুবরাজ। নিজের নামের পাশে ৬৫ রান করে এই ব্যাটার যখন সজঘরের পথে, তখন আফগানদের স্কোর বোর্ডে ১৩০ রান।ওপেনিং জুটি ভাঙার পর কিছুটা ধীর হয়ে পড়ে আফগানদের রানের গতি। তবে ইব্রাহিম মাঝেমধ্যে চার মেরে রানের চাকা সচল রাখেন, আর উইকেটে টিকে থাকেন। ৩৪তম ওভারে তাকে থামতে হয়। বিশ্বকাপের ইতিহাসে আফগানিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৮৭ রান করেন এই ওপেনার। হাসান আলীর শিকার হন ইব্রাহিম।এরপর দলের হাল ধরেন রহমত শাহ ও অধিনায়ক হাশমতউল্লাহ শহীদী। শেষ ১০ ওভারে তারা লক্ষ্য ৬২ রানে নামিয়ে আনেন। ছয় বল বাকি থাকতে দুজন অপরাজিত ৯৬ রানের জুটিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে নেন। এরমধ্যে ৪১তম ওভারে ফিফটি করেন রহমত। শেষ পর্যন্ত রহমত ৭৭ ও হাশমতউল্লাহ ৪৮ রানে অপরাজিত ছিলেন।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad