ক্রিকেট


বিশ্বকাপের মাঝপথেও ঢাকায় সাকিব, যে কারণে এলেন


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৫ অক্টোবর ২০২৩, ০৭:০৯ অপরাহ্ন, বুধবার

বিশ্বকাপের মাঝপথেও ঢাকায় সাকিব, যে কারণে এলেন
কলকাতার উদ্দেশে রওনা দিতে মুম্বাইয়ে দলের সাথে ছিলেন না অধিনায়ক সাকিব আল হাসান। তখনই প্রশ্ন দেখা দেয়, সাকিব কেন নেই। পরেই জানা গেলো মুম্বাই থেকে ঢাকার বিমান ধরেছেন সাকিব আল হাসান। বুধবার (২৫ অক্টোবর) সকালে ঢাকায় পৌঁছে দুপুরে চলে যান মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে।

সেখানে ইনডোরে অনুশীলন করেছেন এই অলরাউন্ডার। দেশের অভিজ্ঞ কোচ নাজমুল আবেদীন ফাহিমের অধীনে নিজেকে ঝালাই করে নিয়েছেন। মূলত, দলের পাশাপাশি নিজের সময়টাও ভালো যাচ্ছে না তার। নিজেকে প্রস্তুত করতে শরণাপন্ন হয়েছেন নাজমুল আবেদীন ফাহিমের কাছে। এর আগেও যখন অফফর্মে ছিলেন সাকিব, বারবারই ছুটে গিয়েছেন তার ছোটবেলার কোচ সালাউদ্দিন কিংবা ফাহিমের কাছে। এবারও তাই হলো, তবে বিশ্বকাপের মাঝে হওয়ায় আলোচনাটা বেশ। আর সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দল ও বিসিবিকে ঘিরে আলোচনা-সমালোচনাও তো বেশ তুঙ্গে।

জানা গেছে, ২৭ অক্টোবর কলকাতায় দলের সাথে যোগ দেবেন অভিজ্ঞ এই ক্রিকেটার। পরদিনই নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

এবারের বিশ্বকাপে তার নেতৃত্বে দলের পারফরম্যান্স যেমন হতাশ, তার পারফরম্যান্সও বেশ নাজুক। চার ম্যাচে ১৪ গড়ে তার রান মাত্র ৫৬। সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। আর বল হাতে নিয়েছেন ৬ উইকেট। চোটের কারণে ভারতের বিপক্ষে খেলতে পারেননি সাকিব।

আর দলের অবস্থা তো একেবারে তলানিতে। বিশ্বকাপে ৫ ম্যাচ খেলে মাত্র ১টি জয় টাইগারদের। পয়েন্ট টেবিলের শেষ স্থানে টাইগারদের অবস্থান। যে সেমিফাইনালের স্বপ্নটা জাগিয়ে ভারত বিশ্বকাপে গিয়েছিল টাইগাররা, সেটি এখন অনেকটাই ফিকে হয়ে এসেছে।


সম্পর্কিত

খেলার খবর

জনপ্রিয়


ক্রিকেট থেকে আরও পড়ুন

ঘরের মাঠেই হোয়াইটওয়াশ বাংলাদেশ, অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হার

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে ৩-০ ব্যবধানে সিরিজ খোয়ায় টাইগাররা।

ব্যাটিং ব্যর্থতায় ভুগল বাংলাদেশ, প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সহজ জয়

ওয়ানডে সিরিজে পরপর দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ানোর পর টি-টোয়েন্টি সিরিজেও জয় দিয়ে শুরু করতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ে প্রত্যাশিত সংগ্রহ গড়তে ব্যর্থ হওয়ায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটের সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

২১ বছর পর অস্ট্রেলিয়া বধ, মোসাদ্দেকের অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশের দাপুটে জয়

অবশেষে অস্ট্রেলিয়া বাধা পেরোল বাংলাদেশ। দীর্ঘ ২১ বছর পর ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে নিয়েছে টাইগাররা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চার বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেনের অলরাউন্ড পারফরম্যান্সে ডিএলএস পদ্ধতিতে ৮৬ রানের বড় জয় পেয়েছে স্বাগতিকরা।

ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তনের ভাবনা আইসিসির

আন্তর্জাতিক ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটে একাধিক নতুন নিয়ম চালুর পরিকল্পনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ওয়ানডেতে ড্রিংকস ব্রেকের সময় মাঠে কোচের প্রবেশ, টেস্টে বল পরিবর্তনের সুযোগ এবং টি-টোয়েন্টিতে ইনিংস বিরতি কমানোর মতো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।