ক্রিকেট


ইনজুরিতে বিশ্বকাপ শেষ সাকিবের


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৭ নভেম্বর ২০২৩, ০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার

ইনজুরিতে বিশ্বকাপ শেষ সাকিবের
ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ তথ্য নিশ্চিত করেছে। গতকাল সোমবার (৬ নভেম্বর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে বাম হাতের আঙ্গুলে ব্যথা পান এই অলরাউন্ডার।

ম্যাচ শেষে এক্স-রে করালে সাকিবের বাম হাতে ফ্র্যাকচার ধরা পড়ে। আর তাতে ভারত বিশ্বকাপের প্রথম পর্বে পুনেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাকি থাকা ম্যাচে খেলা সম্ভব হচ্ছে না সাকিবের। কাগজে কলমে এখনও সম্ভাবনা থাকলেও কার্যত টাইগারদের এই বিশ্বকাপ শেষ। তাই সাকিবের এই বিশ্বকাপে আর ম্যাচ খেলা হচ্ছে না।

জানা গেছে, বিশ্বকাপ থেকে ছিটকে পড়ায় দেশে চলে আসছেন সাকিব আল হাসান। দেশে ফিরতে ইতোমধ্যে হোটেল ত্যাগ করেছেন এই ক্রিকেটার।


জনপ্রিয়


ক্রিকেট থেকে আরও পড়ুন

ঘরের মাঠেই হোয়াইটওয়াশ বাংলাদেশ, অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হার

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে ৩-০ ব্যবধানে সিরিজ খোয়ায় টাইগাররা।

ব্যাটিং ব্যর্থতায় ভুগল বাংলাদেশ, প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সহজ জয়

ওয়ানডে সিরিজে পরপর দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ানোর পর টি-টোয়েন্টি সিরিজেও জয় দিয়ে শুরু করতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ে প্রত্যাশিত সংগ্রহ গড়তে ব্যর্থ হওয়ায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটের সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

২১ বছর পর অস্ট্রেলিয়া বধ, মোসাদ্দেকের অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশের দাপুটে জয়

অবশেষে অস্ট্রেলিয়া বাধা পেরোল বাংলাদেশ। দীর্ঘ ২১ বছর পর ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে নিয়েছে টাইগাররা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চার বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেনের অলরাউন্ড পারফরম্যান্সে ডিএলএস পদ্ধতিতে ৮৬ রানের বড় জয় পেয়েছে স্বাগতিকরা।

ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তনের ভাবনা আইসিসির

আন্তর্জাতিক ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটে একাধিক নতুন নিয়ম চালুর পরিকল্পনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ওয়ানডেতে ড্রিংকস ব্রেকের সময় মাঠে কোচের প্রবেশ, টেস্টে বল পরিবর্তনের সুযোগ এবং টি-টোয়েন্টিতে ইনিংস বিরতি কমানোর মতো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।