ক্রিকেট


শ্রীলঙ্কাকে নিষিদ্ধ করলো আইসিসি


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১০ নভেম্বর ২০২৩, ০৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার

শ্রীলঙ্কাকে নিষিদ্ধ করলো আইসিসি
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা (আইসিসি)। ক্রিকেটীয় কার্যক্রমে সরকারের পদক্ষেপের কারণে দেশটির সদস্যপদ স্থগিত করে নিষিদ্ধের এমন সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

আজ শুক্রবার (১০ নভেম্বর) আইসিসির এক বোর্ড সভা অনুষ্ঠিত হয়। তাতেই এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ সংক্রান্ত এক বিবৃতিতে আইিসিসি বলেছে, আইসিসির সদস্য হিসেবে  শ্রীলঙ্কা ক্রিকেট তার প্রতিশ্রুতির গুরুতর লঙ্ঘন করছে। শ্রীলঙ্কা ক্রিকেট স্বায়ত্তশাসিতভাবে তার বিষয়গুলো পরিচালনা করার প্রয়োজনীয়তা এবং শাসন, প্রবিধান ও প্রশাসনে কোনও সরকারি হস্তক্ষেপ না থাকা নিশ্চিত করতে পারেনি।

প্রসঙ্গত, চলতি বিশ্বকাপে ভারতের কাছে ৩০২ রানে হারে লঙ্কানরা। এরপর গোটা ক্রিকেট বোর্ডকে সরিয়ে দেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী। যদিও তারা দেশটির আদালতে গিয়ে পুনরায় তাদের পদ ফিরিয়ে পান। কিন্তু তাতে থেমে যায়নি এ ঘটনা। এরপর ক্রিকেট বোর্ডকে সরানোর জন্য সংসদে  আইন আনার পথে হাঁটে শ্রীলঙ্কার সরকার। এর প্রেক্ষিতে কড়া সিদ্ধান্তের পথে হাঁটলো আইসিসি।


জনপ্রিয়


ক্রিকেট থেকে আরও পড়ুন

ঘরের মাঠেই হোয়াইটওয়াশ বাংলাদেশ, অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হার

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে ৩-০ ব্যবধানে সিরিজ খোয়ায় টাইগাররা।

ব্যাটিং ব্যর্থতায় ভুগল বাংলাদেশ, প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সহজ জয়

ওয়ানডে সিরিজে পরপর দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ানোর পর টি-টোয়েন্টি সিরিজেও জয় দিয়ে শুরু করতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ে প্রত্যাশিত সংগ্রহ গড়তে ব্যর্থ হওয়ায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটের সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

২১ বছর পর অস্ট্রেলিয়া বধ, মোসাদ্দেকের অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশের দাপুটে জয়

অবশেষে অস্ট্রেলিয়া বাধা পেরোল বাংলাদেশ। দীর্ঘ ২১ বছর পর ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে নিয়েছে টাইগাররা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চার বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেনের অলরাউন্ড পারফরম্যান্সে ডিএলএস পদ্ধতিতে ৮৬ রানের বড় জয় পেয়েছে স্বাগতিকরা।

ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তনের ভাবনা আইসিসির

আন্তর্জাতিক ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটে একাধিক নতুন নিয়ম চালুর পরিকল্পনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ওয়ানডেতে ড্রিংকস ব্রেকের সময় মাঠে কোচের প্রবেশ, টেস্টে বল পরিবর্তনের সুযোগ এবং টি-টোয়েন্টিতে ইনিংস বিরতি কমানোর মতো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।