ক্রিকেট


নিউজিল্যান্ডকে তাদের মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে হারাল বাংলাদেশ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৪১ অপরাহ্ন, বুধবার

নিউজিল্যান্ডকে তাদের মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে হারাল বাংলাদেশ
টেস্ট, ওয়ানডের পর এবার টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মাটিতে জয় পেলে বাংলাদেশ। তিন ম্যাচে সিরিজের প্রথম টি-টোয়েন্টি স্বাগতিকদের ৫ উইকেটে হারিয়েছে টাইগাররা। এতে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।টস হেরে আগে ব্যাট করতে নেমে শরিফুল ইসলাম ও শেখ মেহেদী হাসানের বোলিং তোপে মাত্র ৫০ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। তবে জেমি নিশামের ৪৮ রানের ঝড়ো ইনিংসে ১৩৪ রানের পুঁজি পায় কিউইরা।
লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। তবে একপ্রান্ত আগলে রেখে টাইগারদের জয় নিশ্চিত করে লিটন কুমার দাস। এই টাইগার ওপেনারের হার না মানা ৪২ রানের ওপর ভর করে ৮ বল বাকি থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ।
এ ম্যাচে দলের সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজের পরিবর্তে মেহেদী হাসানকে খেলানো হয়। আর অভিষেক হয় তানজিম হাসান সাকিবের। ম্যাচসেরা মেহেদী ২/১৪; ১৯* (১৬) নিজের শক্তির জায়গা গুড লেংথে করেছি। ব্যাটিং-ও উপভোগ করেছি। শেষ করাই কাজ ছিল। আলহামদুলিল্লাহ।

সম্পর্কিত

বিনোদনের খবর

জনপ্রিয়


ক্রিকেট থেকে আরও পড়ুন

ঘরের মাঠেই হোয়াইটওয়াশ বাংলাদেশ, অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হার

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে ৩-০ ব্যবধানে সিরিজ খোয়ায় টাইগাররা।

ব্যাটিং ব্যর্থতায় ভুগল বাংলাদেশ, প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সহজ জয়

ওয়ানডে সিরিজে পরপর দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ানোর পর টি-টোয়েন্টি সিরিজেও জয় দিয়ে শুরু করতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ে প্রত্যাশিত সংগ্রহ গড়তে ব্যর্থ হওয়ায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটের সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

২১ বছর পর অস্ট্রেলিয়া বধ, মোসাদ্দেকের অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশের দাপুটে জয়

অবশেষে অস্ট্রেলিয়া বাধা পেরোল বাংলাদেশ। দীর্ঘ ২১ বছর পর ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে নিয়েছে টাইগাররা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চার বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেনের অলরাউন্ড পারফরম্যান্সে ডিএলএস পদ্ধতিতে ৮৬ রানের বড় জয় পেয়েছে স্বাগতিকরা।

ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তনের ভাবনা আইসিসির

আন্তর্জাতিক ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটে একাধিক নতুন নিয়ম চালুর পরিকল্পনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ওয়ানডেতে ড্রিংকস ব্রেকের সময় মাঠে কোচের প্রবেশ, টেস্টে বল পরিবর্তনের সুযোগ এবং টি-টোয়েন্টিতে ইনিংস বিরতি কমানোর মতো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।