হেড অফ ডিজিটাল মিডিয়া


মেহেদী হাসান, যবিপ্রবি প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশ ও নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় শারীরিক শিক্ষা ও ক্রিয়া বিজ্ঞান বিভাগ (পিইএসএস) চ্যাম্পিয়ন ও পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ (ইএসটি) রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনিছুর রহমান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনিছুর রহমান বলেন, যবিপ্রবিকে এগিয়ে নিয়ে গেছে গবেষণা, খেলাধুলা ও অবকাঠামোগত উন্নয়ন। খেলাধুলা যবিপ্রবিকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় আরও ভালো দল গঠনের জন্য এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চ্যাম্পিয়ন ও রানার-আপ দলকে শুভেচ্ছা জানান তিনি।আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের ২৬ টি বিভাগ। ফাইনাল খেলায় প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পিইএসএস বিভাগ। নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৮৯ রান করে পিইএসএস বিভাগ। রান তাড়া করতে নেমে নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই ৫৯ রানে অলআউট হয় ইএসটি বিভাগ। ১৩০ রানে জয়লাভ করে পিইএসএস বিভাগ। প্রতিযোগিতায় ম্যান অফ দ্যা ফাইনাল হোন পিইএসএস বিভাগের মো. বিপুল শেখ, সর্বোচ্চ উইকেট শিকারি একই বিভাগের মো. মনিরুজ্জামান নিশাত, সর্বোচ্চ রান সংগ্রাহক সিয়াম আহমেদ ও ম্যান আফ দ্যা টুর্নামেন্ট ইএসটি বিভাগের মো. মাহফুজ আহমেদ। খেলা পরিচালনা করেন শ্রী নিবাষ কুমার হালদার, বিধান কুমার দত্ত, আমিনুল ইসলাম ও স্কোরারের দায়িত্ব পালন করে আল ইমরান শান্ত।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।