

বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে মাঠে ফিরলেও এর পরদিনই দুশ্চিন্তার খবর আসে চট্টগ্রাম রয়্যালস শিবিরে। দ্বিতীয় ম্যাচের প্রস্তুতির সময় অনুশীলনে মাথায় আঘাত পান জাতীয় দলের পেসার ও চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির গুরুত্বপূর্ণ সদস্য শরিফুল ইসলাম। আঘাতের পরপরই তাকে সতর্কতামূলকভাবে হাসপাতালে নেওয়া হয়।
বিপিএলের প্রথম দুদিন ম্যাচ শেষে রোববার ছিল বিরতির দিন। খেলা না থাকায় সিলেটের আউটার মাঠে দলের অনুশীলনে যোগ দেন বাঁহাতি এই পেসার। অনুশীলনের একপর্যায়ে সতীর্থ এক ক্রিকেটারের হাঁটুর সঙ্গে ধাক্কা লেগে মাথার এক পাশে আঘাত পান শরিফুল। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হলে দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও স্ক্যান করা হয় শরিফুলের। পরে চট্টগ্রাম রয়্যালসের টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন নিশ্চিত করেন, বড় কোনো সমস্যা নেই। তিনি জানান, সব রিপোর্ট স্বাভাবিক এসেছে এবং খেলোয়াড় সম্পূর্ণ শঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসা শেষে শরিফুল ইতোমধ্যে টিম হোটেলে ফিরে গেছেন।
দল সূত্রে জানা গেছে, আঘাত গুরুতর না হওয়ায় স্বস্তিতে রয়েছে চট্টগ্রাম রয়্যালস ম্যানেজমেন্ট। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হলেও আপাতত শরিফুলকে নিয়ে আলাদা কোনো উদ্বেগ নেই। দলের পরবর্তী ম্যাচের আগে তার শারীরিক অবস্থার ওপর নজর রাখবে টিম মেডিকেল ইউনিট।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।