
এ যেন মানুষ রূপের এক নরপিশাচের সমাজে বসবাস করছি আমরা। যেখানে এক অন্তঃসত্ত্বা মাকে করা হয় ধর্ষণ, যেখানে নবজাতক সন্তানও রেহাই পায় না ধর্ষকদের হাত থেকে। এমনই এক বীভৎস ধর্ষণের ঘটনা ঘটেছে মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ২০ এপ্রিল সন্ধ্যার দিকে এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। সন্দেহ হলে তারা ঘটনাস্থলে গিয়ে মাটির নিচ থেকে চুলের অংশ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হলে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় এক নারীর মরদেহ এবং তার সঙ্গে থাকা একটি নবজাতকের দেহ।
তদন্তকারী কর্মকর্তা জানান, মৃতদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে—ঘটনাটি অন্তত ৮ থেকে ১০ দিন আগের। পুলিশ বলছে, নারীটি সম্ভবত সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং ধর্ষণের পর মৃত্যুর সময়ই শিশুটির জন্ম হয়। এরপর মা ও শিশুকে একসঙ্গে বস্তাবন্দি করে মাটিচাপা দেওয়া হয়।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়—নারীকে ধর্ষণ করে তার গর্ভের সন্তানকে বের করে হত্যা করা হয়েছে। তবে পুলিশ স্পষ্ট জানিয়েছে ফরেনসিক রিপোর্ট ছাড়া প্রকৃত ঘটনা বলা সম্ভব নয়। লোমহর্ষক এই ঘটনাটি মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি করে।
একজন অন্তঃসত্ত্বা নারী, একটি অসহায় নবজাতকের এমন পরিণতি শুধু অপরাধ নয়, এটি মানবিকতার চরম ব্যর্থতা।
পুলিশ জানিয়েছে, এখনো মা ও নবজাতকের পরিচয় নিশ্চিত করা যায়নি। তাদের শনাক্ত করতে কাজ চলছে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার জন্য তদন্ত অব্যাহত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাংগাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ঘটনাটি সামনে নিয়ে আসে আমাদের আশেপাশে দৈনন্দিন চলাফেরা করা মানুষরূপী নরপিশাচদের এক কঠিনতম বাস্তবতা। যারা হয়ত আজ আমাদেরই পাশ দিয়ে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে কোনো প্রকার আইনকানুনের তওয়াক্কা ছাড়াই।
এতে প্রশ্ন আসে, আমরা কি সত্যিই বসবাস করছি এক মানবিক সমাজে? নাকি পৌঁছেছি এক নির্মম বাস্তবতায়, যেখানে মানুষ নামের আড়ালে লুকিয়ে আছে অমানবিকতা?
একজন মা এবং একটি নিষ্পাপ শিশু, যাদের নীরব মৃত্যু আমাদের মনে করিয়ে দেয়, আইন যতই শক্তিশালী হোক, সমাজের বিবেক না জাগলে এমন অন্ধকার বারবার ফিরে আসবে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।